মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে একটি মন্তব্য করে ফের বিতর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বর্ধমানের পূর্বস্থলীতে খাল-বিল-চুনোমাছ উৎসবে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে চৈতন দেবের সাথে তুলনা করে বসেন। আর সেই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।
আরও পড়ুন: শুরু হবে গঙ্গাসাগর মেলা, এবার নিরাপত্তায় ISRO-র প্রযুক্তি



ব্রাত্য বাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “ কার সাথে তুলনা করছেন ভেবে দেখেছেন? ওনাদের অপমান করবেন না দয়াকরে”। ঠিক কী বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, ওই মেলাতে গিয়ে তিনি বলেন, “চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। সবাইকে সঙ্গে রাখার কথা বলে ছিলেন।



মমতাদিও (Mamata Banerjee) সবাইকে সঙ্গে নিয়ে চলেন। তিনি কোন বিভাজনের রাজনীতি করেননা। মানুষকে দূরে সরিয়ে দেবার রাজনীতিনীতি করেন না। তাই চৈতনদেবের (Chaitandev) যোগ্য উত্তরাধিকারী যদি কেও থাকেন তাহলে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়”।
‘মমতাই চৈতন্যদেবের যোগ্য উত্তরাধিকারী’, ব্রাত্যর মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

আর তার উদাহরণ দিতে গিয়ে তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, “নারীশক্তি, নারীশিক্ষা, স্বাধীনতা, অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন।” এই সব নিয়েই এবার তোলপাড় হচ্ছে বাংলার রাজনৈতিক অঙ্গন। শিক্ষামন্ত্রী (Bratya Basu) সাংবাদিকদের সাথে কথা বলার সময় এও জানান যে এবারের লোকসভা নির্বাচনে ৩৫-৪০ টা আসনে তৃণমূল কংগ্রেস পাবে।







