নজরবন্দি ব্যুরোঃ কয়লাপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে নোটিশ পাঠানো হয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটককে। নোটিশের সঙ্গে ছিল একটি প্রশ্নের তালিকাও। শুক্রবার কয়লাপাচারকাণ্ডে ইডির প্রশ্নের জবাব দিলেন আইনমন্ত্রী।
আরও পড়ুনঃ কেউ মোটা, কেউ সোটা, মন্তব্যের জন্য পরিবারের সদস্যরাও কটাক্ষ করেছে, আমি ক্ষমা চাইছি, মদন


ইডি সূত্রে খবর, চলতি মাসের ২ তারিখেই আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি। ৮ তারিখ ইডির দিল্লির সদর দফতরে তাঁকে ডাকা হয়েছিল। বিজ্ঞপ্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি প্রশ্নও। আইনমন্ত্রী জানিয়েছিলেন করোনার কারণে তিনি যেতে পারবেন না। তখনই ইডির তরফে জানানো হয়েছিল শুধুমাত্র প্রশ্নের উত্তর দিলেই হবে।

সূত্রের খবর, ইতিমধ্যেই আইনমন্ত্রী মলয় ঘটক সমস্ত প্রশ্নের উত্তর পাঠিয়ে দিয়েছেন। সমস্ত প্রশ্নের উত্তর জমা দিয়েছেন আইনমন্ত্রীর আইনজীবী। আইনমন্ত্রীর উত্তর ইতিমধ্যেই খতিয় দেখার কাজ শুরু হয়েছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে মলয় ঘটককে ডাকা হবে কি না।


এর আগে তিনবার ইডির তরফে কয়লাপাচার কাণ্ডে তদন্তের জন্য ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটককে। দেড় মাস আগে হাজিরা দিয়েছিলেন তিনি। সেবার ৬ ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু অন্যান্যদের সঙ্গে মলয় ঘটকের বয়ানে অমিল খুঁজে পান তদন্তকারী সংস্থা। তবে তদন্ত করতে গিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে তদন্তকারী অফিসারদের মধ্যে। এছাড়াও একাধিক ব্যক্তির বয়ানে মলয় ঘটকের নাম উঠে আসায় তলব করা হয়েছিল তাঁকে।
কয়লাপাচারকাণ্ডে ইডির প্রশ্নের জবাব দিলেন আইনমন্ত্রী, তদন্তে কেন্দ্রীয় সংস্থা

এর আগে কয়লাপাচারকাণ্ডে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম জড়িয়েছে। তলব করা হয়েছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকেও। দুই জনেই দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দেন।







