কেউ মোটা, কেউ সোটা, মন্তব্যের জন্য পরিবারের সদস্যরাও কটাক্ষ করেছে, আমি ক্ষমা চাইছি, মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ওইদিন দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তৃণমূলের সংগঠনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্র। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মমতা ব্যানার্জির পর তৃণমূলের মুখ হবেন কে? জবাবে মদন বলেন, ‘আমার তো অভিষেকের মুখটা ভাল লাগে। মিষ্টি বাচ্চা ছেলে।

আরও পড়ুনঃ বিধাননগরে থাকবে কেন্দ্রীয় বাহিনী? সিদ্ধান্ত নিতে লাগবে সময়, আদালতকে জানাল কমিশন

আর কার কাকে ভাল লাগে সেটা আমি কীভাবে বলব? দলে মমতাদির পর অভিষেক ছাড়া আমার ভাল লাগার কেউ নেই। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।’ বিধায়কের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এরপরই বৃহস্পতিবার গভীর রাতে ফের ফেসবুক লাইভ করেন মদন মিত্র।

সেখানেই জানান যে, কাউকে আঘাত করতে ‘গোটা-মোটা-সোটা’ মন্তব্য করেননি তিনি। জানান, এই মন্তব্যের জন্য পরিবারের সদস্যরাও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। এই দিন রাতে তিনি বলেন, ‘অভিষেককে ছোট থেকে দেখছি। ওকে বাবু বলে ডাকি।

কেউ মোটা, কেউ সোটা, মন্তব্যের জন্য পরিবারের সদস্যরাও কটাক্ষ করেছে, আমি ক্ষমা চাইছি, মদন

সেই হিসেবেই ওকে বাচ্চা বলেছি। কিন্তু গোটা-মোটা-সোটা কথাটি কথার পরিপ্রেক্ষিতে বলা। কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি।’ তিনি আরও বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির জন্য বড় একটা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ নিজের পদ যাওয়ার ভয় পাচ্ছেন। এছাড়াও তিনি বলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অভিষেকের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন