করোনার কামড়ে ফের প্রান হারালেন নির্বাচনী প্রার্থী, রেহাই পেলেন না অধ্যাপকও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কামড়ে ফের প্রান হারালেন নির্বাচনী প্রার্থী, রেহাই পেলেন না অধ্যাপকও। করোনার কবলে দেশ থেকে রাজ্য। সাধারণ মানুষ, মন্ত্রী তারকা থেকে নির্বাচনী প্রার্থী রেহাই পাচ্ছেন না কেউই। এর আগে করোনার কবলে প্রান হারিয়েছেন মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রের দুই প্রার্থীর। এছাড়া  বেশ কিছুদিন আগেই করোনায় সংক্রমিত হয়ে মারা গিয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রুখতে দুপুর ২ টোর পর বাজার বন্ধের নির্দেশ বরানগর প্রশাসনের।

মদন মিত্র থেকে অধীর চৌধুরী করোনায় আক্রান্তের তালিকাও বেশ লম্বা। দ্বিতীয় ঢেউ এ করোনার উদবাগজনক পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে তীব্র তিরস্কার করেছে মাদ্রাস হাইকোর্ট। আর এবার করোনার থাবায় প্রাণ গেল আরও এক প্রার্থীর। মালদহের নির্দল প্রার্থী সমীর ঘোষের। পেশায় ব্যবসায়ী সমীরবাবু  রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না কোনওদিনই। তবে এলাকায় গুঞ্জন ছিল এবারের নির্বাচনে তিনি পদ্ম শিবিরের প্রার্থী হতে পারেন। তবে বিজেপি অন্য প্রার্থী দাঁড় করানোয় অবশেসে তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান।

এদিকে মালদহে ভোট মিটতেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাঁর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে রিপোর্ট। তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সেই জন্য সোমবার রাতে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন হয়। এদিকে স্থানান্তরিত করার সময়েই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে কার্যতই শোকের ছায়া ওই এলাকায়। অন্যদিকে করোনার মারণ কামড় এবার শিক্ষামহলেও। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন বিকাশ রায়ের। ওই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।

করোনার কামড়ে ফের প্রান হারালেন নির্বাচনী প্রার্থী, রেহাই পেলেন না অধ্যাপকও। বেশ কয়েকদিন আগেই করোনার সংক্রমণ নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর মারা যান তিনি। প্রসঙ্গত  মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা দলের দুই প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে আগামী ১৬ মে এই দুই আসনে ভোটগ্রহণ হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন