নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণ রুখতে দুপুর ২ টোর পর বাজার বন্ধের নির্দেশ বরানগর প্রশাসনের। গোটা দেশের মতই রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে। এদিকে রাজ্যে বাকি আর এক দফা নির্বাচন। তাঁর আগে এবার করোনা রুখতে বিভিন্ন অঞ্চলের প্রশাসন নিজেদের মত করে মিনি লকডাউনের প্রস্তুতি চালু করে দিল।
আরও পড়ুনঃ মে মাসের শুরুতেই রাশিয়া থেকে স্পুটনিক-৫ ভারতে, তৃতীয় ভ্যাকসিন পেতে চলেছে দেশ।


দুপুর ২ টোর পর এলাকার সমস্ত দোকান বাজার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ এই ব্যাপারে বাজার এলাকার মানুষকে জানাতে মাইক ও লিফলেট বিলি করে প্রচার চালায় স্থানীয় পুলিশ প্রশাসন। এদিকে এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি এলাকার সাধারন মানুশ। করোনা রুখতে বরাহনগর প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সকলেই।
করোনা সংক্রমণ রুখতে দুপুর ২ টোর পর বাজার বন্ধের নির্দেশ বরানগর প্রশাসনের। অন্যদিকে আগামী দিনে আরও অনেক জায়গাতেই এমন বন্ধের নির্দেশিকা জারি হবে বলেই মনে করছে বিশেসজ্ঞরা। কারণ করোনার চেন ভাঙতে একমাত্র উপায় যে লকডাউন টা ভালই বুঝেছেন প্রশাসন থেকে সাধারণ মানুষ।







