Mala Roy: সাংসদের ওয়েবসাইটে বদলে গেল মালা রায়ের নাম, বেজায় চটলেন তৃণমূল সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রযুক্তিগত গোলমালের জেরে বদলে গেল তৃণমূল সাংসদ মালা রায়ের নাম। যা দেখে বেশ রেগেই গেলেন তৃণমূল সাংসদ। মূল ঘটনটি হল, লোকসভার যে ওয়েবসাইটটি রয়েছে আর সেখানেই সমস্ত সাংসদের নামের তালিকা থাকে। আর সেখানেই দেখা গেল মালা রায়ের নামটি বদলে গিয়ে গারল্যান্ড রায় হয়ে গিয়েছে। অর্থাৎ মালা নামটি ইংরাজিতে অটো ট্রান্সলেট হয়ে গারল্যান্ড হয়ে গিয়েছে। 

আরও পড়ুনঃ অনুব্রতর কেস ডায়েরি দেখে চমকে গেলেন বিচারক, কী এমন হল?

এই ঘটনার পরেই তৃণমূল সাংসদের দপ্তর থেকে পার্লামেন্ট স্যাক্রেটেরিয়টে যোগাযোগ করা হয়। মালা রায় নিজেও ফোন করেন। কী সমস্যা হয়েছে জানতে কথা বলেন টেকনিশিয়নদের সঙ্গে। তারপর সমস্যা মেটে। সংসদের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির জন্যই এমন গন্ডগোল হয়েছে। তার জন্য তারা ক্ষমাপ্রার্থী।

সাংসদের ওয়েবসাইটে বদলে গেল মালা রায়ের নাম, বেজায় চটলেন তৃণমূল সাংসদ
সাংসদের ওয়েবসাইটে বদলে গেল মালা রায়ের নাম, বেজায় চটলেন তৃণমূল সাংসদ

স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ মালা রায়। তিনি বলেন, “কী হচ্ছে এসব? কারা করে এধরনের ভুল? নরেন্দ্র মোদির নামেরও অন্য মানে হতে পারে। আজ নরেন্দ্র মোদির নাম ট্রান্সলেট করে তাঁকে সেই নাম ডাকলে কি ভাল লাগবে?” তবে ইতিমধ্যেই সেই প্রজুক্তিগত ভুল সংশোধন করা হয়েছে।

সাংসদের ওয়েবসাইটে বদলে গেল মালা রায়ের নাম, বেজায় চটলেন তৃণমূল সাংসদ

mala 2উল্লেখ্য , শুক্রবার কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদে শূন্যপদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সরকার। বিভিন্ন পদেই শূন্যপদের সংখ্যাটা ১০ লক্ষের কাছাকাছি। শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি রেল দপ্তরে। এবং জানানো হয় আগামী বছরেই এই শূন্যপদের নিয়োগ  করতে চলেছে কেন্দ্রীয় সরকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত