নজরবন্দি ব্যুরোঃ পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন ফোনে।
আরও পড়ুনঃ নাম্বার বাড়িয়ে লিস্টে অন্তর্ভুক্তি? রাত পোহালেই শিক্ষক নিয়োগের শুনানি ডিভিশন বেঞ্চে।
২০২১-এর ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। কুন্দ্রা যে এই কাজে জড়িত সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ ছিল মুম্বই পুলিশের কাছে।
পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগ, গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা
সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় মূল ষড়যন্ত্রকারী রাজ কুন্দ্রাই।




