নজরবন্দি ব্যুরোঃ চকোলেট খেতে ভালবাসেনা এমন মানুষ হয়ত পৃথিবীতে খুব কম রয়েছে। তবে রোজ রোজ এত টাকা খরচ করে চকোলেট খেতে কারই বা ভাল লাগে। তাই আজ রইল আপনাদের জন্য এমনই এক সহজ রেসিপি। যা খুব কম উপকরনে এবং কম ঝক্কিতে বানানো সম্ভব। দেখে নিন।
আরও পড়ুনঃ ২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা
উপকরন
কোকো পাউডার
গুড়ো দুধ
চিনি
ময়দা
মাখন
ভ্যানিলা এসেন্স
বাড়িতে চকোলেট বানানো খুব সহজ, দেখে নিন কিকরে বানাবেন \

প্রণালী
প্রথমে সমস্ত উপকরনগুলি একসঙ্গে মিশিয়ে দিন। এবং আলাদা করে দূরে সরিয়ে রেখে দিন। এরপর একটি পাত্র নিয়ে নিন এবং বাটির মধ্যে কোকো পাউডার এবং মাখন একসঙ্গে মিশিয়ে আঠালো পদার্থ তৈরি করে দিন। এরপর একটি পাত্রে জল দিয়ে দিন হাফ কাপ মত পরিমান। এরপর জলটি গ্যাস জালিয়ে গরম করতে করতে তার ওপর ওই সমস্ত উপকরন মিশ্রিত মিশ্রণটি বসিয়ে দিন। এরপর যতক্ষণ না পর্যন্ত ওই চকলেটের মিশ্রণটি গরম হচ্ছে গরম জলের মধ্যে রেখে দিতে হবে। এরপর ভাল করে মিশিয়ে দিতে হবে। এরপর ওই মিশ্রণের মধ্যে একে একে ভ্যানিলা এসেন্স, চিনি, ময়দা, দুধ দিয়ে ভাল করে মেশাতে হবে। এরপর সমস্ত উপকরন ভাল করে একসঙ্গে মিশে গেলে চকোলেটের ট্রেতে রেখে ফ্রিজে রাখলেই জমে গেলে বের করে নেবেন।



