নজরবন্দি ব্যুরো: মহাসমারহে পালিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোকে ঘিরেই আমাদের আড্ডা, খাওয়া-দাওয়া, আনন্দ আর কত কি! আর খাওয়া দাওয়ার কথা মনে আসতেই মটন, চিকেনের কথা মনে পরে যায় আমাদের। তবে মটন খেতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম আছে। কিন্তু স্বাস্থ্যের কারণে অনেকেই এটা কে এড়িয়ে চলে। কিন্তু যদি অতিথি আপ্যায়নের কথা আসে, তখন আর অন্য কিছু রান্না করে পরিবেশন করতে ইচ্ছা করে না।
আরও পড়ুন: আবহাওয়ায় বদল, ব্যাপক ভিড়, পুজোয় নিজেকে সুস্থ রাখবেন কীভাবে? রইল কয়েকটি টিপস
তাই মহাঅষ্টমীতে অতিথি আপ্যায়নে সুস্বাদু রান্নায় মেনুতে রাখুন এই রেসিপি। তাহলে আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন মটনের এই রেসিপি। চটজলদি বানিয়ে ফেলুন মটন সুখা। রুটি, পরোটা বা নান সব কিছুর সঙ্গেই জমিয়ে খেতে পারেন এই ডিসটি। এছাড়াও স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তাই দেরি না করে বানিয়ে ফেলুন মটন সুখা।
উপকরণ: মটন ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ২ চামচ
স্লাইজ করা পেঁয়াজ ১ টা
রসুন কুচি ও রসুন বাটা ২ চা চামচ
আদা কুচি ও আদা বাটা ১ চা চামচ
নারকেল কুচি আধ কাপ
হলুদ গুঁড়ো ২ চা চামচ
লঙ্কা গুঁড়ো ৩ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গরম মশলা আধ চা চামচ
তেজপাতা ১ টা
নুন ও তেল পরিমাণমতো
ঘি পরিমাণমতো
ধনেপাতা কুচি ১ আঁটি
দারচিনি, লবঙ্গ, এলাচ
পদ্ধতি: প্রথমে একটি পাত্রে লঙ্কা গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, ঘি, আদা ও রসুন বাটা, নারকেল, হলুদ গুঁড়ো দিয়ে মটন ম্যারিনেট করে ৪৫ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। এবারে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। এরপর কুচোনো নারকেল দিয়ে আরও ৩ মিনিট নেড়ে নিন। এবারে এই মিশ্রণটি ধনেপাতা ও জল দিয়ে বেটে নিন। ম্যারিনেট করা মটন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
অষ্টমীতে অতিথি আপ্যায়নে সুস্বাদু রান্না, চটজলদি বানিয়ে নিন মটনের এই রেসিপি
এবার প্রেশার কুকারে তেল গরম করে পিঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ হালকা সোনালি হলে তাতে ম্যারিনেট করে রাখা মটন দিয়ে কষতে থাকুন। তারপরে মটনের জল পুরো শুকিয়ে গেলে ৪ কাপের মতো জল দিয়ে ৭ টা হুইসল পড়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে নারকেল, আদা ও রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে প্রেশার কুকারের মাটন কড়াইতে দিয়ে কষতে থাকুন। মিডিয়াম আঁচে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত কষান। এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা ছড়িয়ে নিলেই তৈরি মটন সুখা। রুটি, পরোটা বা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই রেসিপি।



