Fried Puli: শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন, পৌষপার্বণে বানিয়ে ফেলুন ‘ভাজা পুলি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিম্নচাপ ও বৃষ্টি কাটিয়ে এবার রাজ্যে শীতের আমেজ। দুর্গাপুজোর পর থেকেই অল্পবিস্তর শীত অনুভব করছে রাজ্যবাসী। আর শীতের দিন মানেই নানান রকমের পিঠে, পুলি খাওয়ার দিন। পিঠে পুলি খেতে কে না ভালোবাসে! তাই এবার আপনাদের জন্য রইল সহজ এক পিঠে পুলির রেসিপি।

আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের ‘ডাঙ্কি’র টিজার উপহার দিলেন SRK, ছবিতে বাড়তি পাওনা ভিকি কৌশল

আমাদের মধ্যে অনেকেই দুধ পুলি খেতে ভালবাসেন। ঠিক তেমনি আবার অনেকেই মচমচে ভাজা পুলি খেতেও ভালোবাসেন। তাই এবার আপনাদের জন্য রইল ভাজা পুলির রেসিপি। কিভাবে তৈরি করবেন? জেনে নিন…

শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন, বানিয়ে ফেলুন 'ভাজা পুলি'
শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন, বানিয়ে ফেলুন ‘ভাজা পুলি’

উপকরণ: কোরানো নারকেল দেড় কাপ , চিনি আধা কাপ, এলাচ, দারুচিনি ২ টুকরো, চালের গুঁড়া ১ কাপ , ময়দা আধা কাপ, ভাজার জন্য ‏তেল

শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন, বানিয়ে ফেলুন 'ভাজা পুলি'

পদ্ধতি: প্রথমে অল্প আঁচে একটি ফ্রাইপ্যানে নারকেল, চিনি, দারুচিনি ও এলাচ নিয়ে নাড়তে থাকুন। চিনি গলে আঁঠাল ভাব হয়ে আসলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। এরপর এবার আরেকটি পাত্রে দেড় কাপ জল ও ১ চা চামচ লবণ মিশিয়ে ফুটিয়ে নিন। চালের গুঁড়া ও ময়দা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিট জ্বাল করুন।

শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন, বানিয়ে ফেলুন ‘ভাজা পুলি’

শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন, বানিয়ে ফেলুন 'ভাজা পুলি'

এরপর ভাল করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। হাতের সাহায্যে মথে নরম ডো বানিয়ে নিন। এরপর ছোট ছোট গুটি করে তাতে অল্প কিছু নারকেলের পুর ভরে বন্ধ করে নিন। তারপর দু’হাত দিয়ে চেপে পিঠার আকৃতি নিন। তারপর তেল হালকা গরম হয়ে এলে পিঠা দিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন। একপাশ হয়ে গেলে উল্টে দিন। দুই পাশ বাদামি করে ভেজে তুলে নিন। এরপর পুলি গুলি রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন, বানিয়ে ফেলুন 'ভাজা পুলি'

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত