মিউচুয়াল ট্রান্সফারে বড় পরিবর্তন, নিয়ম শিথিল করল রাজ্য শিক্ষা দফতর

পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় মিলবে ছাড়, দায়িত্বে থাকবেন প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের ডিআইরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার (পারস্পরিক বদলি) পদ্ধতিতে এল বড় পরিবর্তন। এবার থেকে শিক্ষক-শিক্ষিকারা বদলির জন্য আরও সহজে আবেদন করতে পারবেন, কারণ শিক্ষা দফতর বদলির নিয়মে শিথিলতা এনেছে এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে।

প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের উপর এখন থেকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, যা আগে শিক্ষা দফতরের অধীনে ছিল। এর ফলে পারস্পরিক বদলির ক্ষেত্রে অনেক জটিলতা দ্রুত সমাধান করা সম্ভব হবে।

Shamim Ahamed Ads

 কী কী পরিবর্তন আনা হয়েছে?

  1. যদি কোনও শিক্ষক বা শিক্ষিকা একটি নির্দিষ্ট জেলায় পারস্পরিক বদলির জন্য আবেদন করেন কিন্তু সেখানে কোনও পার্টনার না পান, সেক্ষেত্রে পোর্টাল পুনরায় সচল করে দিতে পারবেন সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (DI)

  2. আবেদনকারী ও পার্টনার উভয়ই উৎসশ্রী পোর্টালে আবেদন জমা দিলেও যদি পার্টনার পক্ষ তা গ্রহণ বা বাতিল না করেন, তবে দীর্ঘ সময় ধরে ফাইলটি আটকে থাকতো। এখন ডিআইরা সেই প্রোফাইল আনলক করে দিতে পারবেন, যাতে আবেদনকারী আবার নতুন করে আবেদন করতে পারেন।

  3. এসব পরিবর্তনের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বদলি সংক্রান্ত সমস্যার সমাধান দ্রুততর হবে বলে মনে করছে শিক্ষা মহল।

শিক্ষকদের জন্য সুবিধা:

বদলির প্রক্রিয়া হবে আরও লচিক্যপূর্ণ ও ডিজিটালাইজড

শিক্ষক-শিক্ষিকাদের বদলির জটিলতা অনেকটাই কমবে

আবেদন বাতিল বা গ্রহণ না হলে বারবার আবেদন করার সুযোগ মিলবে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত