নজরবন্দি ব্যুরো: গতকালই সাংবাদিকদের সামনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছিলেন আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। এর একদিনের মাথায় প্রকাশ্যে এল দিন। আগামী ১৯ মে এবছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। টুইটে একথা নিজের জানালেন শিক্ষামন্ত্রী। সবচেয়ে কম সময়ের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে এবছর। পরীক্ষার্থীরা কোথায় দেখবেন রেজাল্ট?
আরও পড়ুন: Karnataka Polls: শান্তিপূর্ণ ভোটগ্রহণ, নেই অশান্তির খবর, কত শতাংশ ভোট পড়ল?
এদিন ব্রাত্য বসু টুইটে লিখেছেন, “১৯ মে, শুক্রবার সকাল ১০ টায় মাধ্যমিক ২০২৩-এর ফলাফল প্রকাশিত হবে।” মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ফল প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া শেষ হয়েছে। পাশাপাশি ফলাফল প্রকাশ নিয়ে মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
সদ্য প্রকাশিত
স্কুলে পাশ-ফেল ফেরানোর পক্ষে শুভেন্দু, আগামী শিক্ষাবর্ষে বড় বদলের ইঙ্গিত
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলায়? মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস, নজরে উপকূলের জেলাগুলি— Bratya Basu (@basu_bratya) May 10, 2023

মে মাসের শেষের দিকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে চিন্তা ভাবনা চলছিল। গত মাসে জানা গিয়েছিল চলতি মাসের ১৫ তারিখে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে ১৬, ১৭ তারিখের মধ্যে যেকোনও একটিতে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। এই তিনটি সম্ভাব্য দিন জানিয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রস্তাব দিয়েছিল পর্ষদ। দ্রুত ফল প্রকাশ করতে অলনাইনে যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। স্বচ্ছতা বজায় রাখতে উত্তরপত্র মূল্যায়নের দুটি ধাপ অনলাইনে করা হবে বলেই জানিয়েছিল পর্ষদ।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার সময়ে উপনির্বাচন থাকায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়। ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই দিনই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই কারণে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ ইতিহাস পরীক্ষা নেওয়া হয়। মার্চের ৪ তারিখ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা।
মাধ্যমিকের ফল প্রকাশের দিন জানা গেল, টুইট শিক্ষামন্ত্রীর




