মাধ্যমিক পাশে রাজ্য সরকারের চাকরী, দেখুন আবেদন পদ্ধতি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে রেশমবন্ধু প্রকল্পের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বস্ত্র দফতরের অধিনস্থ সেরিকালচারের অফিসের মাধ্যমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশে রাজ্য সরকারের চাকরী। এক বছরের জন্য অস্থায়ী পদে নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনও জেলা থেকেই বাএদন করতে পারবেন। 

আরও পড়ুনঃ Kolkata Metro: কলকাতা মেট্রোয় বিভ্রাট, বিপর্যস্ত পরিষেবা! সোমবার অফিস বেরনোর আগে জানুন কি পতিস্থিতি

রেশমবন্ধু প্রকল্পে এক জনকে নিয়োগ করা হবে। ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি রেশম চাষে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে প্রার্থীকে। রেশম চাষ এলাকায় যাওয়ার জন্য সাইকেল অথবা মোটর সাইকেল থাকতে হবে।

আগ্রহীরা শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারবেন। নিজস্ব বয়ানে দরখাস্ত লিখে এবং প্রয়োজনীয় নথি লিখেই আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্রের সঙ্গে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক পাশ সার্টিফিকেট, সেরিকালচার প্রশিক্ষণের সার্টিফিকেট, রেশচাষ পরিবারভুক্ত জেলা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড, প্রযোজ্য হলে দিতে হবে কাস্ট সার্টিফিকেট।

মাধ্যমিক পাশে রাজ্য সরকারের চাকরী, আবেদন করুন এখনই 

মাধ্যমিক পাশে রাজ্য সরকারের চাকরী, আবেদন করুন এখনই 
মাধ্যমিক পাশে রাজ্য সরকারের চাকরী, আবেদন করুন এখনই

১০ মার্চের মধ্যে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টের মধ্যে আবেদন করতে পারবেন আগ্রহীরা। দরখাস্ত পাঠানোর ঠিকানা- উপ অধিকর্তা, রেশম শিল্প, রেশম ভবন, বনশ্রীপাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া, পিন- ৭৪১১০১। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৭ মার্চ নেওয়া হবে ইন্টারভিউ। কৃষ্ণনগরের রেশম দফতরে নেওয়া হবে ইন্টারভিউ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর