বাড়ি থেকে পরীক্ষা নয়, রাজ্যে বাতিল হতে চলেছে মাধ্যমিক – উচ্চমাধ্যমিক। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ি থেকে পরীক্ষা নয়, সম্ভবত বাতিল হতে চলেছে মাধ্যমিক – উচ্চমাধ্যমিক। এই করোনা কালে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে ধন্দে সংসদ-সরকার। কয়েকদিন আগেই সংসদের তরফ থেকে জানানো হয়েছিল করোনা কালের পরীক্ষার জন্য হাতে কিছু সময় চাই তাদের। সেই কারণেই পুর্ব নির্ধারিত সময়ের থেকে কিছুটা পিছিয়েছিল উভয় পরীক্ষাই।

আরও পড়ুনঃ মোদির বদলে মমতা! এবার থেকে বাংলায় টিকা-শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রীর ছবি

তবে জানানো হয়েছিল পরবর্তী দিনক্ষণের বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশই শেষ কথা। সেই মতো ঠিক হয়েছিল জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে মাধ্যমিক হবে। সঙ্গে করোনা কালের পরীক্ষার কারণে একগুচ্ছ নয়া নিয়ম বলবতের কথা বলা হয়েছিল, শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছিল, এবার প্রথম ৯০ নম্বরের পরীক্ষা হবে ৪৫ নম্বরে, ৮০ নম্বরের পরীক্ষা হবে ৪০ নম্বরে। অর্থাৎ অর্ধেক নম্বরে হতে চলেছে এবারের পরীক্ষা। দুটি পরীক্ষার সময়ই কমে ৩ ঘণ্টার বদলে হচ্ছে ১ ঘণ্টা ৩০ মিনিটে। উত্তর দিতে হবে প্রশ্নপত্রে যা বলা থাকবে তার অর্ধেক।

৯ দিনের সময়সীমার মধ্যে শেষ করতে হবে দুটি পরীক্ষাই। শুধুমাত্র আবশ্যিক বিষয়ে পরীক্ষা হবে। হোম সেন্টারে পরীক্ষা হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে। এদিকে মাধ্যমিকের ক্ষেত্রে অসুবিধা না হলেও উচ্চ মাধ্যমিকে ৫২ টি বিষয় রয়েছে। সেক্ষেত্রে মোট ১৫টি আবশ্যিক বিষয়ের সঙ্গে ২ থেকে ৩ টি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এবং সেগুলি ৯ দিনের মধ্যে শেষ করা হবে। তবে এখন শোনা যাচ্ছে, বাতিলের পথেই দুই পরীক্ষা। যদিও এখনও এবিষয়ে রাজ্যের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে যদি পরীক্ষা হয় সেটা কীভাবে হবে তা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বাড়ি থেকে পরীক্ষা নয়, তাহলে কি স্কুলে গিয়ে? কমিটির তিন সদস্য পরীক্ষা ইস্যু নিয়ে একাধিকবার বৈঠক করেছেন। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে রিপোর্ট। সূত্রের খবর, রিপোর্টর বলা হয়েছে করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া ঝুকিপূর্ণ। তাই পরীক্ষা বাতিলের সুপারিশ করা হচ্ছে বিশেষজ্ঞ কমিটির তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর