লোকসভার ভোটে বিজেপি প্রার্থী মাধুরী? কী বললেন বলিউডের ‘ধকধক গার্ল’

বিগত কিছু সময় ধরেই জল্পনা চলছিল বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত বিজেপির প্রার্থী হবেন। তবে কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি নিজেই খোলসা করলেন মাধুরী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচন। ভোটে ভাল ফল করতে বিভিন্ন কৌশল বুঝে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। বিগত কিছু সময় ধরেই জল্পনা চলছিল বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত বিজেপির প্রার্থী হবেন। তবে কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি নিজেই খোলসা করলেন মাধুরী (Madhuri Dixit will not contest in loksabha election)

লোকসভার ভোটে বিজেপি প্রার্থী মাধুরী? কী বললেন বলিউডের 'ধকধক গার্ল'

আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন, অযোধ্যায় মদ-মাংস বিক্রি বন্ধ, নিদান যোগীর

রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল, এক অভিনেত্রী রাজনীতিতে আসছেন। তিনি মাধুরী দীক্ষিত। ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মুম্বইয়ের পশ্চিম শহরতলির কোনও জায়গা থেকে তাঁকে টিকিট দিতে পারে বিজেপি। শোনা গিয়েছিল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং বিজেপি নেতা আশিস শেলারদের সঙ্গে যোগাযোগ করেছেন মাধুরী। যদিও এনিয়ে স্পষ্ট খবর পাওয়া যায়নি। কিন্তু জোর জল্পনা চলছিল। তাহলে মাধুরী কি লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন? গেরুয়া শিবির তাঁকে টিকিট দেবে।

লোকসভার ভোটে বিজেপি প্রার্থী মাধুরী? কী বললেন বলিউডের 'ধকধক গার্ল'
লোকসভার ভোটে বিজেপি প্রার্থী মাধুরী? কী বললেন বলিউডের ‘ধকধক গার্ল’

মাধুরী দীক্ষিত এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না। এমনকি রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি বলেন, ‘না না, একদম নয়, রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই। নির্বাচন আসলেই আমাকে নিয়ে গুজব ছড়ানো হয়।’ ওই সাক্ষাৎকারে মাধুরীর সাথে তাঁর স্বামী ড. শ্রীরাম নেনে উপস্থিত ছিলেন। স্ত্রীয়ের রাজনীতিতে আসা নিয়ে তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ, সব দলকেই সমর্থন করি। যে রাজনৈতিক দল ভাল কাজ করবে তাঁকে সমর্থন করা উচিত।’

লোকসভার ভোটে বিজেপি প্রার্থী মাধুরী? কী বললেন বলিউড অভিনেত্রী

লোকসভার ভোটে বিজেপি প্রার্থী মাধুরী? কী বললেন বলিউডের 'ধকধক গার্ল'

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০১৯ সালেও মাধুরী দীক্ষিতের ভোটে দাঁড়ানো নিয়ে গুঞ্জন উঠেছিল। সেইসময় শোনা গিয়েছিল, বিজেপির (BJP) হয়ে পুনে থেকে লড়বেন তিনি। যদিও গেরুয়া শিবির সেই জল্পনার অবসান ঘটায়। এবছরও তাঁর ব্যতিক্রম হল না। তবে মাধুরী দীক্ষিত এখন নিজের প্রযোজনা সংস্থার কাজ নিয়ে ব্যস্ত। মারাঠি ছবি ‘পাঁচক’ দিয়ে প্রযোজনার দুনিয়ায় পা রাখতে চলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত