হাজিরা এড়ানোর জন্য অসুস্থ হয়েছেন! এত কাপুরুষ আমরা নই, অনুব্রত প্রসঙ্গে বললেন মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত-র। চিনার পার্কের একটি বহুতল আবাসন থেকে গাড়িতে বেরিয়ে যান তিনি। সবাই যখন ধরে নিয়েছিলেন, এবার হাজিরা দিচ্ছেন বীরভূমের জেলা সভাপতি, তখন আচমকাই গাড়ি পৌঁছে যায় এসএসকেএমে। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুনঃ ‘সংবিধান আমাকে মাংস খাওয়ার অধিকার দিয়েছে’ দক্ষিণ দিল্লি নিয়ে প্রতিবাদে সরব মহুয়া

আর এই নিয়ে এবার মুখ খুললেন আর এক তৃণমূল নেতা মদন মিত্র। কারন তিনিও বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এক বাংলা সংবাদ মাধ্যমকে মদন বাবু বলেন, এসএসকেএম ভর্তি হওয়ার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা অনেক বেশি। এ কথা স্বীকার করে নিয়ে মদন মিত্র সাংবাদিককে বলেন, ‘আমার যা যা হয়েছিল, তা যদি আপনার বা আপনার পরিবারের কারও হত, তাহলে নন্দলাল হয়ে বাড়িতে বসে থাকতেন। মদন মিত্র বলে বাজারে আছি।’

আর অনুব্রত মণ্ডলের অসুস্থতা প্রসঙ্গে তাঁর মন্তব্য, অনুব্রত তো ভীষণভাবে অসুস্থ। তবে সিবিআই দফতরে হাজিরা এড়ানোর তত্ত্ব মানতে নারাজ মদন। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তিনি নিজে, প্রত্যেকেই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সহযোগিতা করেছেন।

হাজিরা এড়ানোর জন্য অসুস্থ হয়েছেন! এত কাপুরুষ আমরা নই, অনুব্রত প্রসঙ্গে বললেন মদন

তাঁর কথায়, ‘কেউ যদি অসুস্থ হয় তাহলে কিছু করার নেই। সংবাদমাধ্যমকে খুশি করার জন্য বলতে হবে, হাজিরা এড়ানোর জন্য অসুস্থ হয়েছেন! এত কাপুরুষ আমরা নই। উই ডোন্ট কেয়ার।’ ‘অন এয়ার বলছি, উই ডোন্ট কেয়ার।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন