মদন মিত্রর বাড়িতে আগুন! পুড়ে ছাই একতলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদন মিত্রর বাড়িতে আগুন! আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকা কামারহাটির বিধায়কের ভবানীপুরের বাড়িতে আগুন লাগে। তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। ৩ টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক মদন মিত্র। তাঁকে কোন ক্রমে বাড়ির বাইরে নিয়ে আসা হলে তিনি জানান, ‘কোনক্রমে প্রাণে বেঁচে গেলাম’।

আরও পড়ুনঃ একই দিনে বাংলায় বজ্রাঘাতে মৃত ২৬! সাহায্যে তৎপর রাজ্য-কেন্দ্র উভয়ই

আজ সকালে আচমকাই মদন মিত্রর প্রায় শতাব্দী পুরানো ভবানীপুরের বাড়িতে আগুন লাগে। প্রথমে ধোঁয়া দেখে কেউই ঠাওর করতে পারেননি আগুন কোথায় লেগছে। কিছুক্ষণেই বুঝতে পেরে খোদ মদন মিত্র ফোন করেন মন্ত্রী সুজিত বসুকে। তৎক্ষণাৎ দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে যায় তাঁর বাড়ির সামনে। পাড়া প্রতিবেশির সকলে হাত লাগিয়েছিলেন আগুন নেভানোর কাজে। দমকল পৌঁছে যাওয়ায় কিছুক্ষণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে শট সার্কিট থেকেই সম্ভবত এই অগ্নিকান্ড। নিচ তলার ঘরের সোফা থেকেই ছড়িয়েছে আগুন।

মদন মিত্রর বাড়িতে আগুন! আগুন নেভানো গেলেও ভবানীপুরের বহু পুরানো বাড়িটির একতলা একপ্রকার পুড়ে ছাই হয়ে গিয়েছে। হতাহতের কোন খবর নেই। তবে ক্ষয়ক্ষতি প্রসঙ্গে বিধায়ক নেতা মদন মিত্র জানিয়েছেন, ক্ষয়ক্ষতি কী হয়েছে না হয়েছে তিনি জানেন না এখনো। বাড়ির সকলকেই সময়ে বাইরে বের করে আনান হয়েছিল।  আতঙ্কিত বিধায়ক জানিয়েছেন, প্রাণে বেঁচে গেছি এই অনেক। কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন পাড়া প্রতিবেশীদের। ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এবং মন্ত্রী সুজিত বসুকেও।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন