নজরবন্দি ব্যুরো: রাজনৈতিক নেতাদের তরজা নিয়ে নতুন করে সুর বেঁধে দিলেন মদন মিত্র (Madan Mitra)। তৃণমূলের আদি-নব্য সংঘাতের বিষয়টা প্রকট হয়েছে একাধিকবার। আর এবার মদনের মুখে শোনা গেল, দলীয় কর্মীদের মধ্যে ভেদাভেদের কথা।
আরও পড়ুন: নয়া ভাইরাসের আতঙ্কে কাঁপছে বেজিং, শুরু হল লকডাউন
তিনি আজ বেলঘড়িয়ার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। আর সেখানেই তিনি বলেন, ‘কারা নব্য তৃণমূল, অসভ্য তৃণমূল, ভদ্র তৃণমূল, আদি তৃণমূল- সেই নোংরামিতে আমরা নেই।’ তাঁর দাবি, কামারহাটির মানুষ তৃণমূল বলতে দুজনকেই চেনেন, একজন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর একজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন তৃণমূলের কথা বলেছেন একাধিকবার। এ দিন সে কথাই শোনা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্র মুখে। তবে কেন এমন বললেন, তার কোনও ব্যাখ্যা তিনি দেননি। উল্লেখ্য, আগামীকাল শনিবার তাঁর বেলঘড়িয়ায় তৃণমূলের একটি সভা রয়েছে। আর সেখান থেকেই বিজেপি ও সিপিএম একে অপরের হাত ধরে যে চলছে সে কথা প্রমাণ করে দেবেন বলে দাবি করেন মদন।
ভদ্র এবং অভদ্র তৃণমূলে আমি নেই, দাবি মদনের
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটকে লক্ষ্যসীমা হিসাবে ধরে এগোচ্ছে শাসক বিরোধী উভয়পক্ষ। তারই মাঝে আচমকা কেন একাংশ দলীয় কর্মীর ভূমিকায় কেন সন্দেহ প্রকাশ করলেন মদন মিত্র, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। নিশ্চয়ই কিছু বুঝেছেন বলে একথা বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক, দাবি ওয়াকিবহাল মহলের।



