Madan Mitra: নাকতলার পুজোতে গিয়ে মানুষ কী মন্তব্য করবে? ভয় পাচ্ছেন মদন মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। আবার গরু পাচার মামলাতে জেলবন্দি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই ইস্যুকে হাতিয়ার জেলায় জেলায় প্রতিবাদের সুর চড়িয়েছে বিরোধীরা। আগামী দিনে দূর্গাপুজোর থিমে অনুব্রত এবং পার্থর সম্পর্কে তুলে ধরা হতে পারে। এমনটাই মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নাকতলার পুজোতে গিয়ে মানুষ কী মন্তব্য করবে? সেটা নিয়েও চিন্তায় মদন।

আরও পড়ুনঃ CJI: ৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত, দ্রুত মামলা নিষ্পত্তির কথা জানালেন

তিনি বলেন, পার্থ-অনুব্রত এখন জেলে আছে৷ এই সুযোগকেই কাজে লাগাবে বিরোধীরা৷ পার্থ-অনুব্রতর মুখের ছবি দিয়ে নোংরা কিছু কার্টুন-মিম বানিয়ে দুর্গা মা-কে কলুষিত করতে পারে৷ কারণ এই ধরণের নোংরা কাজ ওরা করতে পারে। এরপরেই নিজের পুজোর থিমের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি করেছিলাম মমতার মুখকে দুর্গার মুখ বানিয়ে। এরপরেই মদনের দাবি, বিজেপি, সিপিআইএম দু-একটা জায়গায় অন্যকরম মুখ একটু নোংরামি করার চেষ্টা করবে। পার্থ এবং কেষ্টদের প্রোটেকটারের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

নাকতলার পুজোতে গিয়ে মানুষ কী মন্তব্য করবে? চিন্তায় মদন 
নাকতলার পুজোতে গিয়ে মানুষ কী মন্তব্য করবে? চিন্তায় মদন

একইসঙ্গে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো সম্পর্কে মদন মিত্র বলেন, প্রাণখুলে আনন্দ যেটা, সেটা পার্থ এবং কেষ্ট-র এই ব্যপারটা আমাকে যথেষ্ট বেদনা দিচ্ছে। এই যে পুজোগুলি হবে, বিশেষ করে এই যে পার্থ-র অতোবড় পুজো, সেখানে মানুষ কী মন্তব্য করবে। সেটা ভেবেই ভয় লাগছে।

নাকতলার পুজোতে গিয়ে মানুষ কী মন্তব্য করবে? চিন্তায় মদন 

নাকতলার পুজোতে গিয়ে মানুষ কী মন্তব্য করবে? চিন্তায় মদন 
নাকতলার পুজোতে গিয়ে মানুষ কী মন্তব্য করবে? চিন্তায় মদন

এমনিতেই পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে যতবার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তখন তাঁদের কটাক্ষ করে মন্তব্য করেছেন বিরোধীরা। এমনকি পার্থকে উদ্দেশ্য করে জুতো ছুঁড়তে দেখা গেছে এক মহিলাকে। এরপর দূর্গাপুজোতেও এর প্রভাব যে পড়বে। তা ভালোমতো আন্দাজ করছে রাজ্যের শাসক দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত