নজরবন্দি ব্যুরো: ক্রমাগত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁর সুস্থ হয়ে ওঠার কামনা করে প্রাথনা করছে তাঁর অনুরাগী থেকে পরিবার পরিজনেরা। আর এরই মাঝে তাঁকে হাসপাতালে দেখতে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
আরও পড়ুন: হাতে শাঁখা-কপালে সিঁদুর পুত্র কোলে বধূবেশে রচনা, নতুন সাজে দিদি নম্বর ওয়ান
এদিন হাওড়ার হাসপাতালে মদন মিত্রকে দেখা গেল কালো ধুতি পাঞ্জাবিতে আর তারসঙ্গে পরেছিলেন নীল জওহর কোট এবং পায়ে স্নিকার্স। আর তাঁকে ঘিরে ছিল কোঠর নিরাপত্তা। উল্লেখ্য, শুক্রবার রাতে অভিনেত্রীর শারীরিক অবস্থার স্থিতি জানিয়ে একটি লম্বা পোস্ট করেন সব্যসাচী চৌধুরী। যা পড়ে, কিছুটা আশার আলো দেখছেন অনেকে। কিন্তু এখনও অতি সঙ্কটজনক অভিনেত্রী।

গ্লাসগো কোমা স্কেলে ৫-এর নীচে মাত্রা, খবর হাসপাতাল সূত্রে। ৫-এর নীচে থাকা মানেই অতি সঙ্কটজনক, বলছেন চিকিৎসকরা। প্রায় ২ সপ্তাহ হাসপাতালে ভর্তি অভিনেত্রী। তাঁর রক্তচাপ সহ অন্যান্য মাপকাঠি স্বাভাবিক, হাসপাতাল সূত্রে খবর। শরীরে সংক্রমণের মাত্রা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক কোর্স চলছে। ১০০ শতাংশ ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা।
অরিজিত সিং-এর পর এবার ঐন্দ্রিলার পাশে তৃণমূল বিধায়ক, ধুতি-পাঞ্জাবিতে হাসপাতালে দেখা গেল মদন মিত্রকে
কিন্তু শনিবার দুপুরের হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, নোরাড সাপোর্টে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়নি এখনও। চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন তিনি, তবে এখনও জ্ঞান ফেরেনি। কোমায় থাকাকালীন, কখনও অঙ্গ নড়াচড়া হতে পারে সাময়িক। তাই এখনই নিশ্চিন্ত হতে পারছেন না চিকিৎসকেরা। এখনও বিপদ কাটেনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে, নতুনভাবে স্বাস্থ্যের অবনতি না হওয়াই, অনেকটা ইতিবাচক নিঃসন্দেহে।



