নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালে কামারহাটির পুরসভার তৃণমূল কর্মী খুনের ঘটনার দুই বছর পর অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরকে দোষি সাব্যস্ত করা হল। অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর রূপালী সরকারের নেতৃত্বে তৃণমূল কর্মী সৌমেনকে খুন করা হয়েছিল। শনিবার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করে ওই মহিলা। সাত দিনের মধ্যে রূপালীর জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ SSC: বিরাট সুখবর, পুজোর আগেই ২০ হাজার শূন্যপদে হবে শিক্ষক নিয়োগ।


সূত্রের খবর, ২০২০ সালে মে মাসের ত্রানের বিলি করছিলেন তৃণমূল নেতা সৌমেন বিশ্বাস। সেই সময় তাঁকে পীতিয়ে খুনের অভিযোগ ওঠে মদন মিত্র ঘনিষ্ট তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। গত সপ্তাহেই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রূপালী। কিন্তু তার জামিন খারিজ হয়ে যায়। এরপরেই রূপালীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যারাকপুরের এসিজেএম আদালত।

সৌমেন দাসের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ঘটনার সূত্রপাত ২০২০ সাল থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সৌমেনের মৃত্যু হয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে। যা অনেক আগে হওয়ার ছিল, তা এখন হল। তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মদন ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর।


তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মদন ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর, নির্দেশ দিল আদালত

মৃত তৃণমূল কর্মী সৌমেন বিশ্বাসের মা বলেন, দুই বছর আগেই শাস্তি হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু বারবার কায়দা করে বেরিয়ে যাচ্ছিল। এখন শাস্তি হল।







