টলিপাড়া সরগরম, তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক, মদনের চরিত্রে কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ রাজনীতিতে মদন মিত্র একটি রঙিন নাম। সে ফেসবুক লাইভ এই হোক বা টলিউডের নায়িকাদের সাথে হোলি খেলায় হোক। মদন মিত্র সব সময় যেন রঙিন। তবে তাঁর রাজনৈতিক জীবন বরাবরই বিতর্ক কে।

আরও পড়ুনঃ রাজ্যের ভবিষ্যৎ ভাবনা তথাগতর, চাইছেন ভবনীপুরে সুবোধ’কে প্রার্থী করুক BJP

কিন্তু সেইসব বিতর্ক কে পেছনে ফেলে ফের এবছর বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছেন তিনি। এহেন মদন মিত্র কে নিয়ে এবার টলিপাড়া সরগরম। কারণ এবার মদন মিত্র কে নিয়ে তৈরি হচ্ছে ছবি, “ওহ লাভলি”।

সূত্রের খবর পুজোর আগেই শুরু হবে এই ছবির শুটিং। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাস্টিং ও অন্যান্য কাজ। কিন্তু মদনবাবুর চরিত্রে অভিনয় করবেন কে এই নিয়ে জোর চর্চা টলিপাড়ায়। তবে শোনা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় কে দেখা যেতে পারে মদন মিত্র চরিত্রে। ছবিটি পরিচালোনা করবেন রাজা চন্দ।

দেশের বিখ্যাত মানুষদের নিয়ে বায়োপিক তৈরি করার চল বলিউডে অনেকদিন ধরেই। তবে বাংলা সিনেমায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে তার বায়োপিক তৈরি করা এই ট্রেন প্রথম। আশুতোষ কলেজের প্রাক্তনী মদন মিত্রর রাজনীতিতে হাতেখড়ি কলেজ জীবনেই।

টলিপাড়া সরগরম, তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক

টলিপাড়া সরগরম, তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক, মদনের চরিত্রে কে?
টলিপাড়া সরগরম, তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক, মদনের চরিত্রে কে?

প্রথমে ছাত্রনেতা থেকে বিধায়ক, তারপর মন্ত্রী হওয়া, জেলে যাওয়া, জেল থেকে ভোটে লড়া এবং হেরে যাওয়া। এরপর আবার সেই কেন্দ্র থেকেই ভোটে জিতে আসা। এক কথায় মদন মিত্রের রাজনৈতিক কেরিয়ার নিয়ে ছবি তৈরির জন্য রয়েছে নানান রসদ। তবে সিনেমার পর্দায় কোন কোন জিনিসের প্রতিফলন ঘটবে এখন তারই অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন