শুভেন্দুর পদত্যাগে উচ্ছসিত মদন, জানালেন “আজ তো দলের খুশির দিন”।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর পদত্যাগে উচ্ছসিত মদন, দীর্ঘ কদিনের রাজ্য রাজনীতির চর্চিত বিষয়ের অবসান ঘটলো আজ।  কদিনের জল্পনা কল্পনা শেষ করে আজ বিজেপিতে যোগ দিলেন তৃনমূলের  হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাথে একাধিক দলীয় নেতাকর্মী ও যোগ দিলেন আজ বিজেপিতে।

আরও পড়ুনঃ শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ মমতার, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে জবাব জানুয়ারী-তে।

বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূল কর্মীদের উদ্দ্যেশে একটি খোলা চিঠি লিখে শুভেন্দু জানান রাজ্যে ১০ বছর ধরে কোন পরিবর্তন হয়নি,ব্যক্তিগত সম্পর্কের জেরে কখনই প্রাধান্য দেওয়া হয়নি কর্মীদের । দল কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবার দল কী করবে।

যদিও শুভেন্দুর দলত্যাগের জন্য পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃনমূল। তাঁরা দাবি করছেন মুখ্যমন্ত্রি দলে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন শুভেন্দুকে। আজ সভা থেকে দলের সম্পর্কে যা যা বলেছেন তাতে হতাশ সকলে। কল্যান থেকে সৌগত, ফিরহাদ প্রত্যেকেই পাল্টা কথা বলেছেন তাঁরা। এ বিষয়ে প্রাক্তন মন্ত্রি মদন মিত্র জানান  শুভেন্দু যে বলছেন দল গত ১০ বছরে কোন কাজ করেনি,তাহলে ১০ বছর ধরে কিছু বলেনি কেন, চুপ থাকল কেন সে?

শুভেন্দুর পদত্যাগে উচ্ছসিত মদন, এই একই প্রশ্ন যদিও তুলছে বাংলার সকলে। তবে দলত্যাগের হিড়িকেও শুভেন্দুর চলে যাওয়া নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন মদন মিত্র। শুভেন্দুর দলত্যাগকে “ভাইরাস থেকে মুক্তি” এর আথে তুলনা করে বলেছেন আজ টি এম সি র কর্মী দের জন্য দুর্দান্ত সন্ধ্যা। আজ থেকে সুস্থ ভাবে দল চলবে,তারাই থাকছে যারা দল্ কে ভালবাসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন