নজরবন্দি ব্যুরো: এই বছর অক্টোবর মাসটি একের পর ঘটনায় পূর্ণ। কাল মহালয়া অমাবস্যায় সূর্যগ্রহণের পর এবার তার ১৫ দিনের মধ্যেই হতে চলেছে আরও একটি গ্রহণ। এটিই হবে এই বছরের শেষ গ্রহণ। ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ২৯ অক্টোবর ভারতে মধ্যরাত ১টা ৬ মিনিটে গ্রহণ লাগবে।
আরও পড়ুন: পুজোর আগেই ঝরবে মেদ, মেনে চলুন এই ১০ টি উপায়
২টো ২৩ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও আন্টার্কটিকা থেকেও। উল্লেখযোগ্য বিষয় হল এই বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে কোজাগরী পূর্ণিমায়।

গ্রহণের কারণে কোজাগরী লক্ষ্মীপুজোয় কতটা প্রভাব পড়বে, তা নিয়ে চিন্তা দেখা দিয়েছে অনেকের মনেই। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে গ্রহণ লাগার আগে পুজো করে নেওয়া যাবে। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন যে এর আগে কোজাগরী লক্ষ্মীপুজোয় খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শেষ কবে হয়েছে, তা তাঁরা স্মরণ করতে পারছেন না।

অন্তত গত ৫০ বছরে কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ পড়েনি। পঞ্জিকা অনুযায়ী, লক্ষ্মীপুজোর দিন রাত ১টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। আর রাত ১টা ৫ মিনিট থেকে চাঁদে গ্রহণ লাগতে শুরু করবে। গ্রহণ ছাড়বে রাত ২টো ২৪ মিনিটে। লক্ষ্মী পুজোর রাতে পুজোর শেষে চিঁড়ে ও নারকেল খেয়ে সারারাত থাকতে বলছেন জ্যোতিষবিদরা।
লক্ষ্মীপুজোয় এবার চন্দ্র গ্রহণ, পুজো নিয়ে কী বললেন বিশেষজ্ঞরা? জানুন

তার সঙ্গে গ্রহণ দর্শন করে অবশ্যই স্নান সেরে নিতে হবে। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে উপচে পড়বে ধন সম্পদ। চন্দ্রগ্রহণ থাকলেও সেদিন লক্ষ্মীপুজো নিয়ম মেনেই সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন পঞ্জিকা বিশেষজ্ঞরা।



