নজরবন্দি ব্যুরো: মহালয়ার আগেই ফের রাজ্য জুড়ে বৃষ্টি। আজ এবং বৃহস্পতিবার শহরজুড়ে ভিজবে শহর। যদিও, এসবের মাঝে স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে, কবে বর্ষা বিদায় নেবে, তা এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন: পুজোর আগেই দুর্গাপ্রতিমা ভাঙচুর, উত্তাল বাংলাদেশ


আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। নিম্নচাপের কাঁটাও সরেছে। এই মুহূর্তে ওড়িশা অভিমুখে রয়েছে নিম্নচাপটি। এর প্রভাব সরাসরি না পড়লেও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও হালকা-থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, বৃহস্পতিবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, পুজোর আগেই ফের ভাসবে গোটা বাংলা

হাওয়া দফতর বুধবার সতর্ক করে জানান, পশ্চিমবঙ্গের দক্ষিণে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে। আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে সমুদ্রে যেতে। তবে নিম্নচাপ যদি ওডিশার উত্তর উপকূল ঘেঁষে বঙ্গোপসাগরের আরও উত্তরে এগিয়ে আসে, সে ক্ষেত্রে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। এর প্রভাব পড়তে পারে পুজোর কয়েক দিনেও। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।









