দিল্লির রোহিনী কোর্টে বিস্ফোরণ, বন্ধ রইল আদালতের কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকালে দিল্লি রোহিনী আদালতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছেন একজন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। বন্ধ রাখা হয়েছে আদালতের কাজ।

আরও পড়ুনঃ CDS Rawat Chopper Crash: এয়ার মার্শালের নেতৃত্বে ত্রিস্তরীয় তদন্ত, সংসদে জানালেন রাজনাথ

সূত্রের খবর, এদিন সকাল পৌনে ১১ টা নাগাদ রোহিনী আদালতের ১০২ নম্বর কক্ষে ঘটে যায় বিস্ফোরণ। বিস্ফোরণের জোরালো শব্দে আদালতে চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ টি দমকলের ইঞ্জিন। মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী। সমস্ত কক্ষের শুনানি বন্ধ রাখা হয়েছে। খালি করে দেওয়া হয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, ল্যাপটপের ব্যাটারির সমস্যার কারণেই বিস্ফোরণ ঘটেছে। আবার অনুমান, চার্জে বসানো ছিল ল্যাপটপটি। সেখান থেকে শট শার্কিটের কারণে ঘটে যায় বিস্ফোরণ। তবে গোতা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। ল্যাপটপ খতিয়ে দেখতে শুরু করেছে ফরেনসিক দল। সেইসঙ্গে ওই ব্যাগের ভিতর একটি টিফিন বক্স ছিল। সেখান থেকেও বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দিল্লির রোহিনী কোর্টে বিস্ফোরণ, আহত একজন 

দিল্লির রোহিনী কোর্টে বিস্ফোরণ, আহত একজন 
দিল্লির রোহিনী কোর্টে বিস্ফোরণ, আহত একজন 

কিছুমাস আগে রোহিনী আদালতে মামলা চলাকালীন গুলিবর্ষণ শুরু হয়েছিল। আদালতের ভিতরে এলোপাথাড়ি গুলি চালানোর কারণে মৃত্যু হয় ৬ জনের। তারপর এদিনের ঘটনা আরও একবার ওই আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন