ফের পদকের হাতছানি লভলিনার, প্রতিপক্ষকে উড়িয়ে বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে তিনি

Paris Olympics 24: মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সানিভা হফস্ট্যাড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টোকিও অলিম্পিক্সে তিনি পদক জিতেছিলেন। প্যারিসেও কি সেই স্মৃতি ফেরাতে পারবেন লভলিনা বরগোহাঁই? ভারতীয় বক্সারকে নিয়ে উন্মাদনা বাড়ছে। বুধবার মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সানিভা হফস্ট্যাড। প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না লভলিনা। ৫-০ ব্যবধানে জিতে পৌঁছে গেলেন বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে। ওপর দিকে মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজির প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন দীপিকা কুমারী।

তিনি হারিয়েছেন নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে। পর পর দুটি অলিম্পিক্সে পদক জেতার সুযোগ লভলিনার সামনে। প্যারিসে পদক নিশ্চিত করতে হলে আর একটি ম্যাচ জিততে হবে দেশের অন্যতম সেরা মহিলা বক্সারকে। লভলিনা গতবার ব্রোঞ্জ জিতেছিলেন। আর একটি ম্যাচ জিতলেই প্যারিসে পদক নিশ্চিত করবেন লভলিনা। উল্লেখ্য, গ্রুপের তিনটি ম্যাচ জিতে প্যারিস অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

এবার থেকে নক-আউট পর্ব শুরু। সিন্ধুকে নিয়ে ভারতের প্রত্যাশা অনেক। এখনও পর্যন্ত অনবদ্য পারফরম্যান্স করেছেন তিনি। এখনও পর্যন্ত ভারত দুটো পদক জিতেছে, দুটিই ব্রোঞ্জ। পিভি সিন্ধুর পাশাপাশি ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের লক্ষ্য সেনও। অন্যদিকে টেবল টেনিসে শেষ ষোলোয় পৌঁছলেন শ্রীজা আকুলা। এটাই প্রথম অলিম্পিক তাঁর। শুরুতেই কিন্তু বেশ উজ্জ্বল দেখাল তাঁকে।

আবার অলিম্পিক্সে জয়ে ফিরল ভারতীয় হকি দল। গতকাল আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালেন হরমনপ্রীতরা। ৩ ম্যাচে ভারতের ঝুলিতে ৭ পয়েন্ট। গ্রুপ টেবিলের তিন নম্বরে হার্দিক-মনদীপরা। এদিনের জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালের রাস্তাও অনেকটা প্রশস্ত করল ভারতীয় হকি দল। গত বছর অলিম্পিক্সে ব্রোঞ্জ পাওয়ায় এবছরও ভারতীয় হকি দলকে ঘিরে গগনচুম্বী প্রত্যাশা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর