K K Death Anniversity: আজ ফিল্ম ইন্ডাস্ট্রি কালো দিন! প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা কেকে-কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেকে মারা গেছেন এক বছর হয়ে গেল। এই ঘটনাটা এখনও বিশ্বাস করা কঠিন যে কে কে আর আমাদের মধ্যে নেই। তিনি মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেও মঞ্চে গান করেছিলেন। কে কে শেষবার মঞ্চে পারফর্ম করারা সময় ‘পাল’ গানটি গেয়েছিলেন। ‘হাম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পাল’ কথাটি সত্যি তার জীবনের সাথে মিলে গেছিলো সেই রাতে।

আরও পড়ুনঃ Abhishek Banerjee-র কনভয়কাণ্ডে গ্রেফতার আরও ১ কুড়মি আন্দোলনকারী, ধৃতের সংখ্যা বেড়ে ১০

সেই রাতেই হোটেলে পৌঁছে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কে কে গত বছরের ৩১ মে মারা যান। তার ভক্ত ও অনুরাগীকুল এই ঘটনায় বিশাল আঘাত পেয়েছিল। ভক্তরা কেউ জানত না যে এটি তার শেষ লাইভ শো হবে। সবাই খুব ভালো ভাবে শো টি উপভোগ করেছিল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল নজরুল মঞ্চে। সেখানে উপস্থিত শ্রোতারা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের মোবাইল ফোন দোলাচ্ছিল এবং উপভোগ করছিল কে কের ৯০ দশকের কিছু সুপারহিট গানের সাথে পারফরম্যান্স।

আজ ফিল্ম ইন্ডাস্ট্রি কালো দিন! আজকের দিনেই চিরতরে হারিয়ে যান কে কে 

‘হাম, রাহেন ইয়া না রাহেন কাল’ আগের বছরের মঙ্গলবার স্রোতাদের পাগল করে দিয়েছিল। এই দিন নজরুল মঞ্চে শেষ বারের মত গান করেছিলেন কে কে। এটাই তার শেষ পরিবেশনা ছিল। তার এই হটাত করে মৃত্যু সারা বিশ্ববাসীকে আকস্মিক করেছিল। তার মৃত্যুর প্রায় ১০ ঘণ্টা আগে তিনি বিবেকানন্দ কলেজের লাইফ পারফরমান্সের ছবি শেয়ার করে লিখেছিলেন “আজ রাতে নজরুল মঞ্চে স্পন্দিত গিগ। বিবেকানন্দ কলেজ!! সবাইকে ভালোবাসি”

আজ ফিল্ম ইন্ডাস্ট্রি কালো দিন! আজকের দিনেই চিরতরে হারিয়ে যান কে কে

আজ ফিল্ম ইন্ডাস্ট্রি কালো দিন! আজকের দিনেই চিরতরে হারিয়ে যান কে কে 
আজ ফিল্ম ইন্ডাস্ট্রি কালো দিন! আজকের দিনেই চিরতরে হারিয়ে যান কে কে 

তার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর দেখা যায় সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা যাচ্ছিল গায়ক গান গাওয়ার সময় বেশ অস্বস্তিকর অনুভব করছিল। অন্য একটি ভিডিওটিতে দেখা যাচ্ছিল তিনি খুব ঘেমে যাচ্ছিলেন বার বার মুখ ঘাড় মুচ্ছিলেন এবং প্রচুর পরিমাণে জল খাচ্ছিলেন। এর পর হোটেলে গিয়ে সে মৃত্যু বরন করে এবং চিরদিনের জন্য আমরা তাঁকে হারাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত