দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, লুক আউট নোটিস জারি ধর্মগুরুর বিরুদ্ধে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত কর্নাটকের মাইসুরুর লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি। ঘটনা প্রকাশ্যে আসার পর শিবমূর্তিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। যারপর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয় মাইসুরু শহর।

আরও পড়ুনঃ সুকান্ত মজুমদারকে এক কথায় ‘ব্যক্তিত্বহীন’, রাজ্য বিজেপি নিয়ে ফের বিস্ফোরক অনুপম

এবার ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কর্ণাটক পুলিশ। লুক আউট নোটিস জারি হওয়া মানে পলাতক কিংবা তদন্তকারী সংস্থা খুঁজছে এমন ব্যক্তি দেশের বাইরে বেরতে পারবে না। ধর্মগুরুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সতর্ক করে দেওয়া হয়েছে দেশের প্রতিটি বিমানবন্দর এবং নৌ বন্দরে।

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, লুক আউট নোটিস জারি ধর্মগুরুর বিরুদ্ধে

প্রসঙ্গত, লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু এই শিবমূর্তি মুরুগা শারানারু। বৃহস্পতিবারের যৌন নিগ্রহ কাণ্ডে এর মধ্যেই লিঙ্গায়ত মঠ স্কুলের প্রধান ওয়ার্ডেনকে আটক করেছে কর্নাটক পুলিশ। মনে করা হচ্ছে জনতার বিক্ষোভে চাপে পড়ে ধর্মগুরুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কর্ণাটক পুলিশ।

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, লুক আউট নোটিস জারি ধর্মগুরুর বিরুদ্ধে

শিবমূর্তির বিরুদ্ধে পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, প্রশাসনকে না জানিয়ে দেশ ছাড়তে পারবেন না এই ধর্মগুরু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর