বাবুলের পর এবার লকেটের পালা? নাড্ডার সাথে বৈঠকই উস্কে দিল জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে বেসুরোর সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ। অনেকে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করছেন, অনেকে দলের অন্দরে বেসুরো বাজছেন। মোট কথা নেতৃত্ব বদলেও স্বস্তিতে নেই বিজেপি।বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়ার পর কি এবার লকেট চট্টোপাধ্যায়ের ছাড়ার পালা । অন্তত খবরটি ছড়িয়ে গিয়েছে সেই ভাবেই ।

আরও পড়ুনঃএবার পরকীয়ায় জড়ালেন মনোজিত, পতির নয়া সম্পর্কে ডিভোর্স চাইছেন ‘উচ্ছ্বসিত’ বৈশাখী।

গুঞ্জনে হুগলির সাংসদ বিধানসভা নির্বাচনে চুঁচুড়া থেকে হারার পর কেন্দ্রে মন্ত্রিসভার রদবদল হয় যেখানে দীর্ঘদিনের বিজেপি নেত্রী লোকটিকে ডাকা হয় নি । কার্যত দিলীপ ঘোষ ঘনিষ্ট বলে পরিচিত লকেট দিলীপ বিদায়ে ক্ষুব্দ বলেই খবর । এমনও শোনা গিয়েছে যে তাঁর সঙ্গে তৃণমূলের বড় নেতাদের কথা হয়েছে ।বাবুল সুপ্রিয়র দলবদল এরপর তৃণমূল নেতৃত্ব জানিয়েছিলেন আরও অন্তত ৭ জন বিধায়ক ও সাংসদ দলবদলের জন্য তৈরি আছেন।

বাবুলের পর এবার লকেটের পালা?
বাবুলের পর এবার লকেটের পালা?

যেকোনো সময় তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। আর এই বক্তব্যের পর জল্পনা শুরু হয়েছে বাবুল সুপ্রিয়র ঠিক পরের নামটাই হলো লকেট চট্টোপাধ্যায়। যদিও লকেট চট্টোপাধ্যায় এই কথা উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিজেপির অন্দরে এবং রাজ্য রাজনীতিতে লকেট কে নিয়ে জল্পনা থিতু হচ্ছে না।

তার প্রধান কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন আড্ডার সঙ্গে সম্প্রতি তার দীর্ঘক্ষণের বৈঠক। যদিও এই বৈঠক নিয়ে দলবদল এর জল্পনা উড়িয়ে লকেট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন আর থাকবেন। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমাকে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে সহ পর্যবেক্ষক করা হয়েছে।

বাবুলের পর এবার লকেটের পালা? নাড্ডার সাথে বৈঠকই উস্কে দিল জল্পনা

সেখানে দু’দিন সফর করে সোমবার সকালেই আমি দিল্লি ফিরেছি। নাড্ডাজি ডেকে পাঠিয়েছিলেন উত্তরাখণ্ড নিয়ে আলোচনার জন্য। জাতীয় রাজনীতিতে যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে ভালেভাবে পালন করতে পারি, সেই বিষয়েই তিনি এদিন পরামর্শ দিয়েছেন। নাড্ডাজির সঙ্গে দল ছাড়ার প্রসঙ্গে কোনও আলোচনাই হয়নি। নাড্ডাজি তো জানতেনই না যে এই ধরনের কোনও খবর রটেছে। আমিই বললাম। শুনে তো উনি অবাকই হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত