BJP: বঙ্গ বিজেপির হাল ধরুন লকেট, বিদ্রোহী নেতাদের সঙ্গে কথা বলার অনুরোধ শান্তনুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি জেলা সাংগঠনিক পদকে ঘিরে বিজেপির অন্দরে বেড়েই চলেছে ক্ষোভের আগুন। যা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে রাজ্যের নেতাদের। এমত অবস্থায় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করলেন মন্ত্রী শান্তনু ঠাকুর। বঙ্গ বিজেপির হাল ধরুন লকেট চট্টোপাধ্যায়। চাইছেন শান্তনু নিজে।

আরও পড়ুনঃ Siliguri: ‘দিদিই থাক’, শিলিগুড়ি কর্পোরেশনে তৃণমূলকে জেতাতে মরিয়া আদি বিজেপি!

সূত্রের খবর, উত্তরাখণ্ডের প্রচারে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেখানকার মতুয়া সমাজের মধ্যে প্রচারের জন্য উপস্থিত হয়েছেন মন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানেই আলাদা করে শান্তনুর সঙ্গে বৈঠক করেছেন লকেট চট্টোপাধ্যায়। বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশ্বস্ত করেছেন লকেট। ২৪ তারিখের পর দিল্লিতে গিয়ে সেইসব নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিজেপির অন্দরে ক্ষোভের আগুন বাড়তে শুরু করেছিল। জেলা সভাপতি পদকে ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। আলাদা করে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেন শান্তনু ঠাকুর। দলের ক্ষোভ যে বিজেপির সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন বিক্ষুব্ধ নেতারা।

বঙ্গ বিজেপির হাল ধরুন লকেট, আর্জি শান্তনুর 

বঙ্গ বিজেপির হাল ধরুন লকেট, আর্জি শান্তনুর 
বঙ্গ বিজেপির হাল ধরুন লকেট, আর্জি শান্তনুর 

যদিও শান্তনু এবং লকেটের বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না রাজ্য বিজেপির নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, লকেট একমাত্র যিনি জাতীয় স্তরে দায়িত্ব পেয়েছেন। লকেট চট্টোপাধ্যায়ের পাশে থাকার কথা জানিয়েছেন সুকান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন