সাপ্তাহিক লকডাউন চলবে কেন্দ্রকে জানিয়েই ,ঘোষণা মমতার!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আনলক- ৪। কেন্দ্র সরকার তার আগেই এক নির্দেশিকা জানিয়েছিলেন, লকডাউন করতে পারবেনা আর রাজ্যগুলি। নির্দেশিকা জানানো হয়েছিল, রাজ্য গুলি লকডাউন করতে পারবেনা কনটেইনমেন্ট জোন এর বাইরে থাকা এলাকাগুলিতে। কেন্দ্রের সাথে আলোচনা করে অনুমতি নিয়েই লকডাউন করতে হবে রাজ্যগুলিতে।

আরও পড়ুনঃ আজও মৃত্যু ৫৬ জনের। সুস্থতার হার বেড়ে সংক্রমণ কমল রাজ্যে।

কিন্তু এটি নিয়ে ক্ষোভ জানিয়েছে বেশকিছু রাজ্য। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ও। যদিও রাজ্য সরকার গত সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্র সরকারকে জানিয়ে দিয়েছে লকডাউন হবে আগামী ৭, ১১ ও ১২ তারিখ বাংলায়।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার সাথে সাথে জানিয়েছেন কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ” লকডাউন নিয়ে চিঠি এসেছে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই নাকি লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে। এটা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেটা সলভ করে দেওয়া হয়েছে। ৭,১১,১২ তারিক তাই লকডাউন হবে। এটা রাজ্যের সিদ্ধান্ত। কনটেইনমেন্ট জোন নিয়ে রাজ্য ও স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রকে রাজ্যকে বিশ্বাস করতে হবে। কারণ কাজ মাঠে নেমে রাজ্য সরকার করে থাকে।” মুখ্যমন্ত্রীর এদিন এর এই বক্তব্যে স্পষ্ট যে , রাজ্যে সার্বিক সাপ্তাহিক লকডাউন চালু থাকবে আগামী দিনেও। তবে বেশ কিছু জেলায় যে আবার টানা লকডাউন আনার দাবি উঠেছিল সংক্রমণ ঠেকানোর জন্য সেটা হবে না আর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর