খুলছে না স্কুল কলেজ, চলবে না লোকাল! ৩০ জুলাই পর্যন্ত লকডাউন রাজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খুলছে না স্কুল কলেজ, চলবে না লোকাল! রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি-নিষেধ। কাল পর্যন্ত বাংলায় মেয়াদ ছিল লকডাউনের, তার পর রাজ্য বিধি নিষেধ শিথিল করবে কিনা সেই নিয়ে আজই বৈঠক বসেছিল নবান্নতে। বৈঠক শেষে জানানো হয়েছে আগামী ৩০সে জুলাই পর্যন্ত রাজ্যে বহাল থাকবে বিধিনিষেধ। সঙ্গে কিছু ক্ষেত্রে এসেছে ছাড়, কিছু ক্ষেত্রে যোগ হয়েছে নিয়ম কানুন।

আরও পড়ুনঃ  শ্রম আইন নিয়ে মমতার দ্বারস্থ বাম-কংগ্রেস শ্রমিক সংগঠন, ফের কেন্দ্রের উল্টো পথে রাজ্য

তার সঙ্গেই এখনই রায় জুড়ে গড়াচ্ছে না লোকাল ট্রেনের চাকা। খুলছে না রাজ্যের স্কুল কলেজ পলিটেকনিক কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিও। শুধু অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষ মেট্রো পরিবহনে। আগামী ১৬ তারিখ থেকে সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে কলকাতার বুকে চলবে মেট্রো বাকি শনি-রবিবার সাধারণ জনগনের জন্য বন্ধ থাকবে মেট্রোর দরজা। নয়া নিয়মে প্রতিদিন মেট্রো স্যানিটাইজ করতে হবে। মেট্রোর কর্মী ও যাত্রীদের মেনে চলতে হবে নির্দিষ্ট বিধিনিষেধ।

খুলছে না স্কুল কলেজ, চলবে না লোকাল! ৩০ জুলাই পর্যন্ত লকডাউন রাজ্যে।
খুলছে না স্কুল কলেজ, চলবে না লোকাল! ৩০ জুলাই পর্যন্ত লকডাউন রাজ্যে।

খুলছে না স্কুল কলেজ, চলবে না লোকাল! যদিও এর আগেই গণপরিবহন হিসেবে ছাড় দেওয়া হয়েছিল বাসকে। জানানো হয়েছিল ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি বেসরকারি সকল বাস। আজ তার সঙ্গেই জানানো হয়েছে বাসের কনডাক্টর সহ অন্য কর্মীদের টিকাকরণ হতে হবে অবশ্যই। সাঁতারুদের জন্য নির্দিষ্ট সময়ে সুইমিং পুল খোলা থাকলেও বাকিদের জন্য বন্ধ থাকবে পুল-স্পা।

খুলছে না স্কুল কলেজ, চলবে না লোকাল! কিছু বদলে আগের নিয়মই বহাল রাখল রাজ্য। 

খুলছে না স্কুল কলেজ, চলবে না লোকাল! একই সঙ্গে সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়িতে বহাল থাকছে আগের নিয়মই। অনুষ্ঠানে জমায়েত করা যাবেনা ৫০ জনের বেশি। আজকের বৈঠকের আগেই দেশের পরিস্থিতি বিচার করে নবান্নতে চিঠি এসেছিল কেন্দ্রের। বাংলা সহ সব রাজ্য গুলিকেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে বহু রাজ্যেই একাধিক জায়গায় ভিড় বাড়ছে। মানা হচ্ছেনা কোভিড বিধি, সামাজিক দূরত্ব। করোনা কালের পরোয়া না করেই জমায়েত হচ্ছে পাহাড় থেকে সমুদ্র তীরে।

তাতে সংক্রমণ আরও বাড়বে বলেই মতে প্রকাশ করেছিলেন বিষেশজ্ঞরা, আজ সেকথাই চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাস্ট্র সচিব। সঙ্গে সমাধান সূত্র হিসেবে তিনি লিখেছেন, পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর হোক রাজ্য সরকার। প্রয়োজন অনুযায়ী রাজ্যে চিহ্নিত করা হোক কন্টেনমেন্ট জোন, তৈরি হোক হটস্পট এরিয়া। দরকারে আইনি ব্যবস্থা নিক রাজ্যগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন