Lockdown News: লকডাউন-ই একমাত্র সমাধান, ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিডের মৃত্যু সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনে হু হু করে বাড়ছে করোনা, হাসপাতালগুলিতে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়্যান্টের BF.7-এর উপসর্গ নিয়ে ভর্তি অসংখ্য রোগী। এদিকে চিনে এখন করোনা সংক্রামিত ঠিক কত, হিসেব নেই সরকারের কাছেই। সেই সঙ্গে ফের একবার করোনা নিয়ে উদ্বেগ ভারতেও। শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে দেশে শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা বেশ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুনঃ মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন, কবে থেকে কোথায় মিলবে?

এদিকে চিনের যা পরিস্থিতি তাতে লন্ডনের একটি রিসার্চ সংস্থার হিসেব বলছে, আগামী দিনে দৈনিক ১০ লক্ষ করোনা সংক্রমণ এবং দিনে প্রায় ৫ হাজার কোভিড-মৃত্যুর সাক্ষী হতে পারে চিন! সাংহাইয়ের ২ কোটি ৫০ লক্ষ মানুষের অর্ধেকই চলতি বর্ষশেষের মধ্যে করোনা সংক্রামিত হতে পারেন এমন আশঙ্কা করা হচ্ছে।

লকডাউন-ই একমাত্র সমাধান, ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিডের মৃত্যু সংখ্যা
লকডাউন-ই একমাত্র সমাধান, ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিডের মৃত্যু সংখ্যা

রাজধানীয় দিল্লিতেও এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্র প্রকাশিত রিপোর্ট অনুসারে দিল্লি, গুজরাট, হিমাচলপ্রদেশ, রাজস্থান-সহ একাধিক রাজ্যে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা পজেটিভ সমস্ত নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য INSACOG ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে, কয়েকটি রাজ্যে করোনা বাড়লেও দেশে মোট আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় কমেছে বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

কোভিডের সময় ভয়ঙ্কর লকডাউনের দুঃস্বপ্ন এখনও কাটিয়ে উঠতে পারেননি বিশ্ববাসী। তার মধ্যেই শুরু হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্টের চোখ রাঙানি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করেনার পজেটিভি রেট ০.৪১ শতাংশ বেড়েছে। বুধবার দিল্লিতে নতুন করে করেনা আক্রান্ত হয়েছিলেন পাঁচ জন। ২৪ ঘণ্টায় সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে বৃহস্পতিবার ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক জনের।

লকডাউন-ই একমাত্র সমাধান, ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিডের মৃত্যু সংখ্যা

লকডাউন-ই একমাত্র সমাধান, ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিডের মৃত্যু সংখ্যা
লকডাউন-ই একমাত্র সমাধান, ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিডের মৃত্যু সংখ্যা

করেনা পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড প্রতিরোধে মাস্ক পরার উপরে জোর দিয়েছেন তিনি। বলেছেন জোনোম সিকোয়েন্সিং বাড়ানোর কথাও। শুক্রবার বেলা তিনটে নাগাদ সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত