Nasal Vaccine: মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন, কবে থেকে কোথায় মিলবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন সহ একাধিক দেশে বাড়ছে করোনার দাপট। ভারতে প্রবেশ করেছে করোনার বিএফ সেভেন ভ্যারিয়েন্ট। এমত অবস্থায় করোনা রুখতে কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। করোনার বাড়বাড়ন্তের মাঝেই মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন। সূত্রের খবর, প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতাল থেকে এই টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ সত্যি মানুষ মেরে ফেলতাম, কেন এমন বললেন কান্তারা অভিনেতা?

জানা গেছে, এর আগে কোভ্যাকসিন বা কোভিশিল্ডের টিকা যদি কেউ আগে নিয়ে থাকেন, তাঁরাই এই ভ্যাকসিন নিতে পারবেন। শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসাবে মান্যতা দেওয়া হয়েছে এই ভ্যাকসিনকে। তবে বিনামূল্যে ন্যাজাল ভ্যাকসিন মিলবে না। শীঘ্রই কোউইন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন, আর থাকছে না সূঁচের ঝক্কি 
মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন, আর থাকছে না সূঁচের ঝক্কি

ওয়াশিংটন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে ভারত বায়োটেক ন্যাজাল ভ্যাকসিন তৈরি করেছে। এই প্রথমবার টিকা নেওয়ার ক্ষেত্রে কোনও সূঁচের ব্যবহার থাকছে না। ১৮ বছরের বেশী বয়সীরা এই টিকা নিতে পারবেন। শুক্রবার সন্ধ্যে বেলা থেকেই কোউইন অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। এটি নেওয়া সহজ এবং অনেকটা সুরক্ষিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

8 delta variant

উল্লেখ্য, গত মাস ধরে দেশে করোনার গারফ নিম্নমুখী। সংক্রমণের পাশাপাশি তলানিতে ঠেকেছে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা। কিন্তু চিনে ফের করোনার দাপট যেভাবে বেড়েছে তা ভারত সরকারের জন্যেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার নতুন উপরূপে আক্রান্ত হয়েছেন ৪ জন। জানা গিয়েছে, চার জনেই সুস্থ।

মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন, আর থাকছে না সূঁচের ঝক্কি 

মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন, আর থাকছে না সূঁচের ঝক্কি 
মান্যতা পেল ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন, আর থাকছে না সূঁচের ঝক্কি

করোনার পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাস্ক পড়ার পাশাপাশি করোনার টেস্টিং্যের ওপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন। একইসঙ্গে জিনোম সিকোয়েন্সিং যাতে বাড়ানো হয়, সেই আর্জিও জানিয়েছেন তিনি। উৎসবের মরশুমে করোনার সংক্রমণের ক্ষেত্রে লাগাম টানতেই দুরত্ববিধি মেনে চলা এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে প্রশাসনের তরফে স্থানীয় স্তরে নজরদারি যাতে বাড়ানো হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন