নজরবন্দি ব্যুরোঃ কতক্ষন এবং কিভাবে লকডাউন, ছাড় কোন ক্ষেত্রে? বিবৃতি জারি করল নবান্ন। গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘‘চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন।’’ আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছিলেন, ‘‘রাজ্যে কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।’’ তার কথায়, ‘‘বিভিন্ন স্তরের বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে ধারণা করা হচ্ছে যে, রাজ্যের কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে।’’ কিন্তু গতকালের ঘোষণা থেকে সরে এল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ রাজ্যবাসীর করোনা প্রতিরোধের ক্ষমতা জানতে শুরু হল র্যাপিড অ্যানিবডি টেস্ট।
আজ নবান্নের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে ২৪ ঘন্টা লকডাউন করা হচ্ছেনা রাজ্যকে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। তবে সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ ব্যবস্থা সহ সমস্ত কিছুই বন্ধ থাকবে পুরোপুরি। এক নজরে দেখে নিন কোন কোন ক্ষেত্রে থাকছে ছাড়। ১) হোম ডেলিভারি(রান্না করা খাওয়ার) ২) স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য পরিষেবা সহ রোগীদের বেসরকারি ভাড়ার গাড়ি এবং ব্যাক্তিগত গাড়ি। ৩) ওষুধের দোকান ৪) আদালত, সংশোধনাগার এবং দমকল। ৫) বিদ্যুৎ, জল, জঙ্গাল অপসারনের গাড়ি। ৬) সংবাদমাধ্যম ৭) কৃষিকাজ, চা বাগান। ৮) ই কমার্স ৯) একটানা উৎপাদন প্রকৃয়া চালু থাকা শিল্প এবং গৃহ শিল্প। ১০) রাজ্যের ভেতর এবং অন্তঃরাজ্য পন্য পরিবহন।
অন্যদিকে রাজ্যে অব্যাহত করোনার দুর্বার গতি। আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬১ জন! নতুন ২ হাজার ২৬১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩০ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৫ টি। ৩৫ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮২।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬১৭ জন। এদিনের ১৬১৭ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৩৫ জন। এদিন ১৬১৭ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৯.৬১ শতাংশ করোনা আক্রান্ত।
অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৭ হাজার ৮১৩ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৬০৯ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৩ হাজার ৬৪। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ৪২৯। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৮ হাজার ১০৫ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!
গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘‘চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন।’’ আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘‘রাজ্যে কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।’’ তার কথায়, ‘‘বিভিন্ন স্তরের বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে ধারণা করা হচ্ছে যে, রাজ্যের কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে।’’



