নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই বড়দিন। শহরমুখী হবে জনতা। তাছাড়া রাজ্যের কোনায় কোনায় চলবে বনভোজন থেকে পারিবারিক অনুষ্ঠান। অথচ উৎসবমুখর বাঙালির জন্য কোন সুখবর দিতে পারল না রেল। বাতিল হল একাধিক ট্রেন। ফলে বলা যায়, বড়দিনে বাড়ল ভোগান্তি, চিন্তায় রাজ্য বাসী।
আরও পড়ুনঃ কোভিড আতঙ্কে ত্রস্ত বিশ্ব, বড়দিনের কলকাতায় মানতে হবে কড়া নিয়ম নতুবা লকডাউন
বারাসত-বনগাঁ শাখা এবং বারাসত হাসনাবাদ শাখায় ২৫ ডিসেম্বর বড়দিনের সকালে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসত রেল স্টেশনের উপর পুরনো ফুটওভার ব্রিজ পর্যবেক্ষণ করার কাজ শেষ হয়েছিল অনেক আগেই। জীর্ণতা ধরা পড়ার কারণে, অনেকদিন ধরেই তা বন্ধ করে রাখা হয়েছে। ইতিমধ্যে ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।

সেই ফুটওভার ব্রিজটি ভাঙার কাজ শুরু হওয়ার কারনে, শনিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টা থেকে ২৫ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত দমদম – বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই কারণে এদিন সকালে বারাসত-বনগাঁ এবং বারাসত-হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে এমনটা সূত্রের খবর।
বড়দিনে বাড়ল ভোগান্তি, বাতিল একাধিক লোকাল ট্রেন

৫টার সময়ে বারাসত স্টেশন থেকে আপ ৩৩৩১৩ লোকাল , সকাল ৫টা ১০ মিনিটে হাসনাবাদ থেকে ডাউন ৩৩৩১২ লোকাল রয়েছে বাতিলের তালিকায়। বারাসত থেকে সকাল ৭টা ৪৫ মিনিটের আপ ৩৩৩৬১ বনগাঁ গামী লোকাল, সকাল ৯টা ২৮ মিনিটে বনগাঁ থেকে ডাউন ৩৩৩৬২ লোকাল দুটিও রয়েছে বাতিলের তালিকায়। মূলত বারাসাত-হাসনাবাদ ও বারাসাত-বনগাঁ শাখার এই ৪টি ট্রেন বাতিল হওয়ায় মানুষের যে বিভ্রান্তি বাড়বে তাতে সন্দেহ নেই। অতিরিক্ত ভীড় ও যাত্রী পরিবহনে গলযোগের মধ্যেই কাটবে উৎসবের বড়দিন।



