লোকাল ট্রেন ও প্ল্যাটফর্ম টিকিটের তিনগুন ভাড়া বৃদ্ধিতে চিন্তিত নিত্যযাত্রীরা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোকাল ট্রেন ও প্ল্যাটফর্ম টিকিটের তিনগুন ভাড়া বৃদ্ধিতে চিন্তিত নিত্যযাত্রীরা। পেট্রোল ডিজেল কেরোসিন থেকে নিত্য ব্যবহার্য এলপিজি গ্যাস সবকিছুরই দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যা নিয়ে নাজেহাল গোটা দেশবাসী। আর এবার একধাক্কায় তিনগুন বাড়ল লোকাল ট্রেন ও প্ল্যাটফর্ম টিকিটের দাম। একদিকে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ভারতীয় রেলের তরফে একাধিক ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রচারে থাকবেন, লড়াইয়ে না! আর্জি সমীর চক্রবর্তীর। হারার ভয়ে “সেফ গেম”, বলছে BJP।

অথচ অন্যদিকে আবার টিকিটের দাম বৃদ্ধি করায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার থেকে দিল্লির সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাচ্ছে। লকডাউনের পর থেকে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি হওয়া বন্ধ ছিল। মু্ম্বই-সহ দেশের অন্যান্য বড় শহরগুলিতে প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা পর্যন্ত রাখা হয়েছে । করোনা পরিস্থিতির মধ্যে মানুষ যাতে প্ল্যাটফর্মে এসে অকারণে ভিড় না বাড়ায় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লিতে অবশ্য প্ল্যাটফর্ম টিকিটের দাম ৩০ টাকা রাখা হচ্ছে যাতে মানুষের উপরে বেশি চাপ না পড়ে।

রেলের তরফে টিকিটের দাম তিনগুণ বৃদ্ধি করা হয়েছে । এর আগে প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল ১০ টাকা । এখন সেটি বেড়ে হয়েছে ৩০ টাকা। সেন্ট্রাল রেলওয়ে প্ল্যাটফর্মে বাড়তে থাকা ভিড়ের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য মুম্বই মেট্রোপলিটন রিজন এর বেশ কিছু স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম প্রায় ৫ গুণ বৃদ্ধি করেছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদর ও লোকমান্য তিলক টার্মিনাসে টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির পাশাপাশি রেলের তরফে লোকাল ট্রেনের ভাড়াও বাড়নো হয়েছে ।

লোকাল ট্রেন ও প্ল্যাটফর্ম টিকিটের তিনগুন ভাড়া বৃদ্ধিতে চিন্তিত নিত্যযাত্রীরা। এক্সপ্রেস ট্রেনের টিকিটের দামও বাড়ানো হয়েছে। যাত্রীদের লোকাল ট্রেনে ১০ টাকার বদলে ৩০ টাকা ভাড়া দিতে হয়। দেশের সমস্ত জায়গাতেই পরে এই ভাড়া চালু করা হবে বলে রেল সুত্রে খবর। যার পরে সাধারন মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওরা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর