নজরবন্দি ব্যুরোঃ বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন লিজ ট্রস। কিন্তু ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ব্রিটেনের কুর্সিতে বিরাট বদল, শুরু রাজনৈতিক অস্থিরতা।
আরও পড়ুনঃ Mamata Banerjee: টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, ফের বিস্ফোরক মমতা


উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রিটেনের আর্থিক সমস্যা নিয়ে প্রশ্নের মুখে পরতে হয়েছে প্রধানমন্ত্রী লিজ ট্রসকে। লিজ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর নিজের দল কনজার্ভেটিভ পার্টির অন্দরেই তাঁর পদত্যাগের দাবি তীব্র হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার ইস্তফা দিলেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিইয়ে লিজ ট্রস বলেন, ১০ ডাউনিং স্ট্রিট থেকে তিনি ঘোষণা করলেন,আমি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে ইস্তফা দিচ্ছি। পরর্বতী নেতা নির্বাচিত হওয়ার আগে অবধি প্রধানমন্ত্রী থাকব।
ব্রিটেনের কুর্সিতে বিরাট বদল, প্রধানমন্ত্রী পদে ঋষি!

বরিস জনসনের পর নির্বাচনের মাধ্যমে লিজ ট্রস প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেন। সেই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ঋষি সুনক। তবে কি এবার প্রধানমন্ত্রী পদে জায়গা পেতে পারেন ঋষি। এবিষয়ে দলের সঙ্গে আলোচনা করেছেন ট্রস।









