আর কয়েক ঘণ্টা, তারপর বন্ধ সব মদের দোকান, ফের কবে খুলবে?

দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ—২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ মদের দোকান ও বার, ফলের দিনও থাকবে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয় দফার ভোটের আগে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। শনিবার, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে সব মদের দোকান ও বার। ফলে হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ‘ড্রাই ডে’ কার্যকর করা হচ্ছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকেই এই নিষেধাজ্ঞা চালু হয়। সেই নিয়ম মেনেই আজ সন্ধে ৬টা থেকে শুরু হচ্ছে বন্ধের সময়সীমা, যা চলবে ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ এই কয়েকদিন কোনওভাবেই খোলা থাকবে না লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বা বার।

উল্লেখ্য, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের সময়ও একই নিয়ম কার্যকর হয়েছিল। তখন ২০ এপ্রিল থেকেই রাজ্যজুড়ে বন্ধ ছিল মদের দোকান। এবার দ্বিতীয় দফার ক্ষেত্রেও নির্দিষ্ট জেলাগুলিতে একই বিধিনিষেধ বলবৎ হচ্ছে।

তবে উৎপাদন সংক্রান্ত কাজে ছাড় থাকছে। মদ প্রস্তুতকারক কারখানাগুলিতে উৎপাদন ও বটলিংয়ের কাজ চালু থাকবে, এবং প্রয়োজনীয় পণ্য পরিবহণও করা যাবে। যদিও ভোটের দিন ২৯ এপ্রিল এবং ফল ঘোষণার দিন ৪ মে—এই দুই দিন কারখানাগুলিও সম্পূর্ণ বন্ধ থাকবে।

সব মিলিয়ে, ভোটের আগে নিয়ম মেনে আজ সন্ধের মধ্যেই মদের কেনাকাটা সারতে হবে। এরপর সরাসরি ভোটের দিন পার না হওয়া পর্যন্ত অপেক্ষাই একমাত্র পথ।

কবে ও কখন বন্ধ?

২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে বন্ধ হয়ে যাবে।

২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

এরপরে ৪মে, অর্থাৎ রেজ়াল্টের দিনও বন্ধ থাকবে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর