Liquor Sale: পুজোয় রাজ্যে রেকর্ড বিক্রি মদের, কলকাতাকে টেক্কা দিল জেলার সুরাপ্রেমীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোতে ৪দিনে রাজ্যে রেকর্ড বিক্রি হল মদ। শুধু কলকাতা নয় জেলাস্তরেও একেবারে ঢালাও মদ বিক্রি হয়েছে। ডায়মণ্ডহারবারে নবমীতে মদের বিক্রির পরিমাণ টাকার অঙ্কে ৩ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার ৪৫৬ টাকার। এই পরিমাণ কলকাতা বা বিধাননগরের তুলনাতেও বেশি। একটি সরকারি সূত্রে খবর, পুজোর চার দিনে মোট ৫৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। দেশি, বিদেশি ও বিয়ার মিলেই এই পরিমাণ মদ বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পার্কস্ট্রিট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো পরিষেবা

আবগারি দফতর সূত্রে খবর, পঞ্চমীতে প্রায় ৯০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ষষ্ঠীতে তা সামান্য বেড়ে হয় ৯২ কোটি। সপ্তমীতে বন্ধ ছিল মদ বিক্রি। কারণ সেদিন ছিল গান্ধী জয়ন্তী। ফলে অষ্টমীতে যেন দুদিনের মদ একদিনে বিক্রি হয়েছে। অষ্টমীতে ১১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর। নবমীতে ১০৮ কোটি ও দশমীতে ১০৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে সারা রাজ্যে।

পুজোয় রাজ্যে রেকর্ড বিক্রি মদের, কলকাতাকে টেক্কা দিল জেলার সুরাপ্রেমীরা
পুজোয় রাজ্যে রেকর্ড বিক্রি মদের, কলকাতাকে টেক্কা দিল জেলার সুরাপ্রেমীরা

সামগ্রিকভাবে গোটা সেপ্টেম্বরে রাজ্যে ২৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা থেকে সরকারের কোষাগারে এসেছে প্রায় ১৫০ কোটি টাকা। এই বিক্রি অন্য সেপ্টেম্বরের তুলনায় ৩০ শতাংশ বেশি বলে জানা গিয়েছে আবগারি দফতর সূত্রে। অন্যদিকে আর এক প্রতিবেশি রাজ্য অসমেও উৎসবের মধ্যে রেকর্ড মদ বিক্রি হয়েছে।

পুজোয় রাজ্যে রেকর্ড বিক্রি মদের, কলকাতাকে টেক্কা দিল জেলার সুরাপ্রেমীরা

12 3

গুয়াহাটিতে সর্বোচ্চ পরিমাণে মদ বিক্রি হয়েছে। পুজোর পাঁচদিন ১৬কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে গুয়াহাটিতে। যা অন্যতম রেকর্ড বলেই মনে করছে প্রশাসন। এর জেরে দুর্গাপুজোয় আবগারি দফতর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত