পার্কস্ট্রিট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো পরিষেবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ মঙ্গলবার পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। যার জেরে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আগত মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক যুবক। সূত্রের খবর, চালকের তৎপরতায় ওই যুবককে প্রাণে বাঁচানো গিয়েছে।

আরও পড়ুন: সুপ্রিমকোর্টের সিদ্ধান্তেও অবৈধ সোনালীর নিয়োগ, হাইকোর্টের নির্দেশকে মান্যতা

ওই যুবককে আপাতত নিজেদের অধীনেই রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, আগামী এক ঘণ্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। দিন কয়েক আগেও এক মহিলা আত্মহত্যার চেষ্টাও বিফল করেছিল করেছিল মেট্রো কর্তৃপক্ষ।

পার্কস্ট্রিট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো পরিষেবা
পার্কস্ট্রিট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো পরিষেবা

পার্কস্ট্রিট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো পরিষেবা

9 4

এরফলে এদিকে কবি সুভাষ থেকে পার্কস্ট্রিট পর্যন্ত পর পর ট্রেন দাঁড়িয়ে পড়েছে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে আসা মেট্রোও দাঁড়িয়ে পড়েছে। প্রায় আধঘন্টার ওপর হয়ে গেল এখনও মেট্রো পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফলে ট্রেনের মধ্যেই আটকে রয়েছেন যাত্রীরা। গিরিশ পার্ক, এমজি রোড, এস্প্ল্যানেড সহ বিভিন্ন স্টেশনে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে ভিড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর