Mole: ঠোঁট, নাক নাকি গোপনাঙ্গ! আপনার শরীরে কোথায় তিল থাকলে কি হয় জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শরীরের একাধিক জায়গায় তিল থাকা সৌন্দর্যের চিহ্ন। ইংরেজিতে এর একটি মধুর নাম আছে—বিউটি স্পট। কারও ঠোঁটর কাছে, কারও গালে, গলায়, কোমরে…। কিন্তু আপনি কি জানেন, এই তিলের তাৎপর্য কী? কেউ কেউ মনে করেন, শরীরের তিল আসলে আপনার সম্পর্কে অনেক কিছু বলতে চায়। কিছুটা ভাল, কিছুটা মন্দ। আপনি মানুষটা কেমন, সেটাও বলে দিতে পারে। তিল থেকেই একটা মানুষের ব্যক্তিত্বের অনেকটা ধরে ফেলা যায়। জেনে নেওয়া যাক বিশদে।

আরও পড়ুনঃ Pregnancy: পাঁচ দিনের ব্যবধানে দু’বার অন্তঃসত্ত্বা! হতবাক চিকিৎসক মহল

সুপ্রাচীন সমুদ্র শাস্ত্রে শরীরের বিভিন্ন অংশে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতির কথা বর্ণিত আছে। এইভাবে শরীরের বিভিন্ন অংশে থাকা তিলের আকৃতি, বর্ণ, রঙ দেখে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট, প্রকৃতি, তাঁর ব্যক্তিজীবন ইত্যাদি জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, শরীরের কোন অংশে তিল থাকলে তা কী ইঙ্গিত বহন করে।

কপালে তিল (Mole) মানেই আপনি সমৃদ্ধির অধিকারী। কপালের একদম মাঝে তিল থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি জ্ঞানী। কপালের বাঁদিকে তিল থাকার অর্থ ভাগ্য খুব একটা ভালো নয়। তবে ডানদিকে তিল থাকলে বুঝতে হবে বিয়ে বা ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি সঙ্গী হিসেবে ভালো।

TIL big 10 20170314150130

থুতনিতে তিল সৌন্দর্য বাড়িয়ে দেয়। এছাড়াও যাঁদের থুতনিতে তিল থাকে তাঁরা স্বভাবে খুব স্নেহশীল হন। জীবনে সফল হন। সাম্যতা বজায় রাখতে পারেন। থুতনির ডানদিকে তিল থাকার অর্থ ব্যক্তি বেশ কূটনৈতিক। বাঁদিকে থাকলে বুঝবেন মানুষটা সৎ।

6ef4c4ce840ecc4a9f95a142ab7e25f9

গালে অনেকের তিল থাকে। সৌন্দর্যও বাড়ায় গালে তিল। ডান গালে তিলের অর্থ ব্যক্তিটি খুবই কেয়ারিং গোছের। বাঁদিকে যাঁদের তিল থাকে তাঁরা অন্তর্মুখী হন।

4 1607946339

ঠোঁটে তিল (Mole) যাঁদের থাকে তাঁরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হন। উপরের ঠোঁটের কোণে তিল থাকলে ব্যক্তিটি খেতে খুব ভালোবাসেন। নীচের ঠোঁটের কোণে তিল থাকলে সেই ব্যক্তি নাটক বা অভিনয়ে আগ্রহী।

til10নাকের উপর তিল যাঁদের থাকে তাঁদের আত্মসম্মান বোধ প্রবল। নাকের ডগায় তিল মানে সেই ব্যক্তি খুব রাগী। নাকের ডানদিকে তিল মানে সেই ব্যক্তির যৌনাকাঙক্ষা প্রবল। নাকের বাঁদিকে তিলের অর্থ জীবনে ওই ব্যক্তিতে বেশ কষ্ট করে সব পেতে হয়।

tilo girl women gonews24%20(10) 20171114055504

পায়ের পাতায় যদি তিল থাকে সেই ব্যক্তি নিঃসন্দেহে বেড়াতে ভালোবাসেন। পায়ের ডান পাতায় তিলের অর্থ পরিবারে সুখী সেই ব্যক্তি। বাঁ পাতায় তিল থাকলে বুঝতে হবে ব্যক্তির আর্থিক অসুবিধা আছে। হাতে তিল থাকার অর্থ ব্যক্তি খুবই কর্মঠ ও গুণী।

পেটে নাভির ডানদিকে তিল থাকার অর্থ সেই ব্যক্তি আর্থিক ভাবে স্বচ্ছল। নাভির বাঁদিকে যদি তিল থাকে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে হিংসে কাজ করে। বাহুতে তিল থাকলে সে ব্যক্তি খুবই সুখী হয়ে থাকেন। সকলের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কও খুব সুখের হয়।

images?q=tbn:ANd9GcSTVWh799cYQ6sHb8xBgiIahYbx2zYFTaZU OPq0Ot3Pcy2LszMs5Jj3yY0PZkW3ozWvt4&usqp=CAU

কোনও ব্যক্তির বয়ঃসন্ধির পরে যদি বক্ষে তিল দেখা দেয়, তাহলে তার অর্থ সেই ব্যক্তির নিজের ব্যক্তিজীবনে খুবই সুখী হবেন।

ঠোঁট, নাক নাকি গোপনাঙ্গ! আপনার শরীরে কোথায় তিল থাকলে কি হয় জানুন

H61vWl

যৌনাঙ্গে তিল থাকার অর্থ সেই ব্যক্তি উদার ও সৎ, ভালো প্রেমিক ও দাম্পত্যে যৌনতা পছন্দ করেন। স্তনে তিল থাকলে স্নেহ পরায়ন মানুষ হন তাঁরা। সবসময় সন্তানের ভাল চিন্তা করেন। তাঁদের জীবনে প্রচুর এনার্জি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন