১২ রাজ্যে লাগামছাড়া করোনা, সংক্রমণ আটকাতে পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১২ রাজ্যে লাগামছাড়া করোনা, সংক্রমণ আটকাতে পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। ইদানিং পশ্চিমবঙ্গও বাড়ছে সংক্রমণ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের আঁচ পেতে চলেছে। চিকিৎসকদের কপালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ দেশের যে জেলাগুলিতে দ্রুতহারে ছড়াচ্ছে করোনা তার মধ্যে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দেশের ৪৬টি জেলায় করোনা পরিস্থিতি বেশ সংকটজনক।

আরও পড়ুনঃ ভোটে জিতে নন্দীগ্রামে কুঁড়েঘর আর মুখ্যমন্ত্রীর সচিবালয় বানাবেন মমতা!

এই ৪৬টি জেলার মধ্যে রয়েছে বাংলার এই দুটি জেলাও। প্রসঙ্গত,বিজ্ঞানীরা জানিয়েছেন নির্বাচনের পরে রাজ্যে আরও করোনা সংক্রমণ বাড়বে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের স্বাস্থ্যকর্তারা আজ ১২টি রাজ্যের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই আলোচনাতেই সমস্ত প্রস্তুতি সেরে রাখার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে ৫ দফা নীতির কথাও আলোচনা হয়েছে ওই বৈঠকে। জানা গিয়েছে দেশে ১২টি রাজ্যে উত্তরোত্তর বাড়ছে করোনা পরিস্থিতি। এই রাজ্যগুলির মধ্যে থেকে ৪৬টি জেলাকে তালিকাভুক্ত করেছে কেন্দ্র। যার মধ্যে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার নাম।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে সংক্রমণ আটকাতে বিধি নিষেধ মানা জরুরি। এক্ষেত্রে রাজ্যগুলিকে সচেতন হতে হবে। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে ৯০ শতাংশ মানুষ করোনা সম্পর্কে সচেতন হলেও মাত্র ৪৪ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন। এছাড়া অনেকে করোনা সংক্রান্ত নিয়মও মানেন না। যদি সাধারণ মানুষ মাস্ক পরেন ও করোনার নিয়ম মেনে চলেন তবে সংক্রমণ ৭০ শতাংশ কমে যাবে বলে আশাবাদী কেন্দ্র। এছাড়া সংক্রমণ আটকাতে রাজ্যগুলিকে করোনা পরীক্ষার উপর জোর দিতে বলা হয়েছে।এক জন সংক্রমিত হলে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের যেন পরীক্ষা করা হয়,এমন কথাও বলা হয়েছে। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্বিগ্নতা বাড়িয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৬৮,২০৬,তার মধ্যে খালি মহারাষ্ট্রতেই আক্রান্ত হয়েছে ৪০,৪১৪ জন ।গতকাল সারাদেশে মৃত্যু হয়েছে ১০৮ জনের ,মোট মৃতের সংখ্যা ৫৪,১৮১।

১২ রাজ্যে লাগামছাড়া করোনা, সংক্রমণ আটকাতে পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র। শুধু মুম্বাই শহরেই আক্রান্ত হন ৬৯৩৩ জন ।মুম্বাইয়ের মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৮,৭২৪। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৭,৮৭৪ জন মোট সুস্থ্যের সংখ্যা ২৩ লক্ষ্য ৩২,৪৫৩। খুব শীঘ্রই মহারাষ্ট্র পূর্ণ লকডাউনের পথে যাবে বলে মনে করছেন বিশেসজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর