ভোটের আগে রাজ্যে নিয়োগ প্রচুর লাইব্রেরিয়ান, জানুন বিস্তারিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের আগে রাজ্যে নিয়োগ প্রচুর লাইব্রেরিয়ান। আর কিছুদিন পরেই বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গ সরকার তার আগে চাকরিপ্রার্থীদের খুশি করতে একগুচ্ছ লাইব্রেরিয়ান নিয়োগ করতে তৎপর। বেশ কিছুদিন আগে পুলিশ, স্বাস্থ্য কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগ করা শুরু করে দিয়েছে সরকার। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে রাজ্যের একাধিক গ্রন্থাগার।

আরও পড়ুনঃ নজর নির্বাচনের টিকিটে! না পেয়েই ১৩ পঞ্চায়েতর প্রধান উপপ্রধান নিয়ে বিজেপিতে যোগ তৃণমূল নেতার।

বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে লাইব্রেরি ও জনশিক্ষা প্রসার দপ্তর। সেই মতো অনুমোদনও পাওয়া গেছে রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে। সারা পশ্চিমবঙ্গে জুড়ে ২ হাজারেরও বেশি লাইব্রেরি রাজ্যের আর্থিক অনুদানে চলে। পরিসংখ্যান বলছে, অধিকাংশের বেশি লাইব্রেরিতে হাজার হাজার শূন্যপদ রয়েছে, শুধু লাইব্রেরিয়ান নয়, লাইব্রেরির বাকি পদ গুলিতেও একাধিক পদ খালি পড়ে আছে।

ভোটের আগে রাজ্যে নিয়োগ প্রচুর লাইব্রেরিয়ান। তবে আপাতত ৭৩৮ পদেই নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার।কোন কোন জেলায় কত পদ সেও প্রকাশিত করেছে সংশ্লিষ্ট দপ্তর। নিয়োগ হবে রাজ্যের ২৩ টি জেলা এবং শিলিগুড়ি মহকুমা এলাকায়।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কত শূন্য পদ রয়েছে:-

আলিপুরদুয়ার-৬ টি, বাঁকুড়া- ৩১ টি, বীরভূম- ৩৮ টি, পূর্ব বর্ধমান- ৫৫ টি, পশ্চিম বর্ধমান- ২৩ টি, কোচবিহার- ৩৪ টি, উত্তর দিনাজপুর- ১২ টি, দক্ষিণ দিনাজপুর- ১৪ টি, দার্জিলিং- ২১ টি, কালিংপং- ৫ টি, হাওড়া- ৩৬ টি, হুগলি- ৫২ টি, জলপাইগুড়ি-১৮ টি, ঝাড়গ্রাম- ১৭ টি, কলকাতা- ৪০ টি, মালদা- ২৯ টি, মুর্শিদাবাদ- ৩৬ টি, নদীয়া- ৩৭ টি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPSC)নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর