নজরবন্দি ব্যুরোঃ আজ সোমবার, মহাদেবের দিন। আজ মহাদেব তার আশীর্বাদ বর্ষণ করবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। তবে বেশ কিছু রাশি তার কোপের মুখেও পরতে পারে। আজ কার ভাগ্যে কি অপেক্ষা করছে? কেমন যাবে আপনার আজকের দিন? দেখুন একনজরে আজকের রাশিফল। (Horoscope)
আরও পড়ুনঃ ছুটির দিন কেমন যাবে? দেখুন রবিবারের রাশিফল


মেষ: মাঙ্গলিক কোনও কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। সংসারের জন্য প্রচুর ব্যয় হতে পারে।

বৃষ: মায়ের অসুস্থতা নিয়ে আজকে চিন্তিত থাকতে হবে। মনকষ্ট বাড়বে। চাকরিজীবীরা আধিকারিকদের কাছ থেকে কটু কথা শুনবেন। ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে বাতিল করুন। দুর্ঘটনা ঘটতে পারে।



মিথুন: আজকে আপনার আর্থিক উন্নতি হবে। পরিবারের সদস্যদের সাথে ভ্রমনে যেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসবে। তবে দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে।

কর্কট: আজকে এই রাশি জাতক-জাতিকাদের বাড়তি খরচ বাড়তে পারে। অতিরিক্ত খরচের কারণে সাংসারিক অশান্তি সৃষ্টি হতে পারে। পেশার ক্ষেত্র মধ্যম তবে কষ্ট বাড়তে পারে। আজকে ছোটদের সঙ্গেও বিবাদে জড়াতে পারেন।

সিংহ: আজকে এই রাশি জাতক-জাতিকাদের ইচ্ছে পূরণ হবার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসবে। দাম্পত্য জীবনে কলহ বাঁধবে। আর্থিক উন্নতির যোগ আজকে আপনার নেই। আজকে আপনার প্রেমিকা আপনার উপর রেগে যেতে পারে।

কন্যা: আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। আপনি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শক্তিশালী হলে আপনার প্রভাব বাড়বে। আপনার পছন্দের কোনও জিনিস হারিয়ে যায়, সেগুলি ফেরত পেতে পারেন। জাতক জাতিকারা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। পারিবারিক দিক থেকে চিন্তা বাড়তে পারে, সতর্ক থাকুন।

তুলা: কাজে একাগ্রতা আনুন, অল্প সময়ের মধ্যেই সুফল পাবেন। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য এই সময়টি অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাময়িক অর্থাভাবের সম্ভাবনা রয়েছে। দিন কয়েক পর থেকে আবারও অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে শুরু করবে।

বৃশ্চিক: নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। চাকরিতে সাফল্য পেতে কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। পরিবারে বড় কোনও অনুষ্ঠান হতে পারে। হঠাৎ অর্থলাভের সুযোগ রয়েছে। পরিবার থেকে সহযোগিতা পাবেন।

ধনু: সন্তানের উচ্চশিক্ষার সাফল্যে গর্ব বোধ করবেন। নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিন। লোভ করবেন না, ইতিবাচক মনোভাব বজায় রাখুন। কোনও ভাল খবর মিলতে পারে। কর্মচারীদের উপর অতি বিশ্বাস করা উচিত নয়, নচেৎ ঠকতে হতে পারে।

মকর: আর্থিক ঝঞ্ঝাট পেরিয়ে যাবেন। মনের দূর্বলতার বহিঃপ্রকাশ করা ঠিক হবে না। ভালবাসাকে সতেজ রাখুন। ঘনিষ্ঠ কেউ, যাকে সম্প্রতি হারিয়েছেন তার জন্য কিছু করতেই হবে। হাতে নতুন কোনও প্রকল্প আসতে পারে।

কুম্ভ: শিক্ষার্থীদের নিজের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে। কারও সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। সংক্রমণ থেকে দুর্ভোগ হবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।

আজ সোমবার, মহাদেবের দিন, আজ কি তিনি আপনার ওপর সহায় হবে?
মীন: প্রবাসীদের দৈনন্দিন কর্মে কিছু সাফল্য আসবে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাবার জন্য রক্ত চাপ বৃদ্ধি। প্রেমের বাধা মিটবে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।








