নজরবন্দি ব্যুরোঃ সিদ্ধিদাতা গণেশকে বিঘ্ননাশকারী বলা হয়। হিন্দুসমাজে তার মাহাত্ম্যের জুড়ি মেলা ভার। গণেশ সংক্রান্ত একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে। তিনি সিদ্ধিদাতা গণেশ হিসেবে পরিচিত আমাদের সমাজে। আজকে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ বজায় থাকবে। তবে বেশ কিছু জাতক জাতিকাদের ওপর তিনি রুষ্ট। দেখুন কী বলছে আজকের রাশিফল (Horoscope)।
আরও পড়ুনঃ কালী ঠাকুরের রোষের মুখে একাধিক রাশি, দেখুন আজকের রাশিফলে কী রয়েছে?


মেষঃ নিজের ওজনের বিষয়ে একটু সচেতন থাকুন। আজকে আপনার কোন বন্ধু আপনার থেকে বড় অঙ্কের টাকা ধার চাইতে পারে। আজকে আপনার পরিবারের পেছনে বেশ কিছু টাকা খরচ হবে। আজকে আপনার দাম্পত্য জীবন বেশ সুখের হবে।

বৃষঃ কাউকে কিছু বলার আগে দুবার ভাবুন। আজকে আপনার দৃষ্টিভঙ্গি কারোর মনে আঘাত হানতে পারে। আজকে কোথাও লগ্নি করলে প্রচুর মুনাফা পাবেন। আজকে বিকেলের দিকে পার্কে কিছু সময় কাটবে।

মিথুনঃ আজকে প্রাণায়াম বা যোগাসন করুন। আজকে কোন কঠিন রোগে কষ্ট পেতে পারেন। আজকে প্রিয় মানুষের সাথে বেশ কিছু সময় কাটাতে পারেন। আজকে অফিস থেকে সময়ের আগেই বেরিয়ে যাবেন। তবে ভগবান আপনার জন্য কিছু বিশেষ ভেবে রেখেছে। আপনার আগামী সুন্দর হতে চলেছে।



কর্কটঃ আপনি আপনার অর্থ কোথায় ব্যয় করছেন সেইদিকে একটু নজর রাখতে হবে। নাহলে পরবর্তীকালে আপনাকে সমস্যায় পরতে হতে পারে। আজকে স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন। আজকে আপনি আপনার দাম্পত্য জীবনের সেরা সময় কাটাবেন।

সিংহঃ আজকে আপনার সৃজনশীল মনোভাব আপনাকে শান্তি দেবে। আজকে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। ফলে আপনার বেশ কিছু টাকা (Money) খরচ হবে। আজকে ভুলেও আপনার বস কিংবা অফিসের কাউকে ডাকবেন না। আজকে আপনার পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হবে।

কন্যাঃ আজকে আপনার শরীরে কিছু ঘাটতি ঘটতে পারে। আজকে আপনার আর্থিক অবস্থার আরও ঘাটতি ঘটতে পারে। আপনার ভালবাসা আরও দৃঢ় হবে। শিক্ষার্থীদের আজকে পড়াশোনাতে আরও মনোযোগ বাড়বে।

তুলাঃ আজকে আদালতের রায় আপনার ওপর থাকবে। আজকে আপনি আপনার জীবনের (Life) সবচেয়ে ভাল মানুষের সাথে সাক্ষাৎ করতে পারবেন। আজকে আপনার দাম্পত্য জীবন বেশ মধুর হবে।

বৃশ্চিকঃ টাকা যে কতটা গুরুত্বপূর্ণ আজকে আপনি বুজতে পারবেন। আজকে ভালবাসার অভাব টের পাবেন। আজকে কাজের জগতে একটি ভাল অভিজ্ঞতা সম্পর্কে অবগত হবে। আজকে আপনার এবং আপনার সঙ্গীর (Life partner) জীবনে কিছুটা স্পেস দরকার।

ধনুঃ আজকে কোন খেলাতে বা অন্য কিছুতে অংশগ্রহন করতে জেতার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার সাথে বহু পুরনো বন্ধু এবং আত্মীয়র আলাপ হতে চলেছে।

মকরঃ আজকে কাছের বন্ধুদের সাথে বেশ কিছু সময় কাটাতে পারবেন। অপ্রয়োজনীয় খরচা থেকে আজকে দূরে থাকুন। আজকে বিয়ে করার আসল কারন খুঁজে পাবেন। আজকে আপনি বেশ কিছু আধ্যাত্মিক বই পড়বেন।

কুম্ভঃ আজকে আপনার জীবনযাত্রার জন্য আপনার বাবা মা চিন্তিত থাকবেন। আজকে আপনার নিজের কিছু দুশ্চিন্তা দূর হবে। আজকে আপনার আপনার জীবনসঙ্গী আপনাকে বিশেষ অনুভব করাবে।

আজকে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ বজায় থাকবে, রইল রাশিফল
মীনঃ আজ এই রাশির জাতক জাতিকাদের জন্য হাতে বেশ কিছু সুবর্ণ সুযোগ আসবে। আজকে আপনার জীবনসঙ্গীর ব্যবহারে কষ্ট পাবেন।








