কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে উঠছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেরলের পুরসভা উপনির্বাচনে জয় এল বামেদের। কিন্তু লাল শিবিরকে রীতিমতো সিঁদুরে মেঘ দেখাচ্ছে বিজেপির উত্থান। কেরলের বিভিন্ন পুরসভাগুলির ৪২ টি ওয়ার্ডের মধ্যে ২৪টিই দখলে এসেছে সিপিএমের নেতৃত্বে থাকা এলডিএফ জোটের। অন্যদিকে ১২টি ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস। কিন্তু বামেদের গড় কেরলে ৬টি ওয়ার্ডে উঠছে গেরুয়া পতাকা।

আরও পড়ুনঃ এবার বাইক ট্যাক্সি নিয়ে নতুন উদ্যোগ নবান্নর, বেঁধে দেওয়া হবে ভাড়া

সিপিএমের আগে জেতা দুটি ওয়ার্ডও এবার গিয়েছে বিজেপির হাতেই। ৭৪ আসনের কোচি পুরনিগমে বামেদের দখলে রয়েছে ৩৪ আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের দখলে আছে ৩২টি আসন। এবার বিজেপির দখলে চলে গেল ৫টি আসন।

সিপিএমের আগে জেতা দুটি ওয়ার্ডও এবার গিয়েছে বিজেপির হাতেই।

বিজেপির হাত থেকে এই এর্নাকুলাম দক্ষিণ আসনটি ছিনিয়ে নিয়ে নির্দলদের সমর্থনে কোচিতে পুরবোর্ড গড়ার স্বপ্ন দেখছিল কংগ্রেস । কিন্তু আসনটি বিজেপি ধরে রাখাই বামেরা সামান্য ব্যবধানে হলেও পুরবোর্ড দখলে রাখল।

কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে উঠছে বিজেপি

কংগ্রেসের আবার অভিযোগ যে, নিজেদের পুরবোর্ড ধরে রাখার জন্য কংগ্রেসের পরিকল্পনায় জল ঢালতে এনার্কুলাম দক্ষিণ কেন্দ্রে বিজেপিকে সাহায্য করেছে বামেরাই। বলাই বাহুল্য, সব মিলিয়ে কেরলে ৪২ টির মধ্যে ৬ টি ওয়ার্ড জয়কে সাফল্য হিসেবেই দেখছে রাজ্য বিজেপি।

19 11

কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে উঠছে বিজেপি

কেরলের বিজেপি রাজ্য সভাপতি কে সুধাকরণ বলেন, ‘পুরনিগমের ফলাফলই বলছে, কেরলের মানুষ বাম ও কংগ্রেসের তোষণের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।’ লোকসভা ভোটে যে কেরলে দারুণ ফল করতে চলেছে বিজেপি সে ব্যাপারেও চুড়ান্ত আশাবাদী তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত