পাখির চোখ লোকসভা নির্বাচন ২০২৪। জনসংযোগ করতে এবার পশ্চিমবঙ্গেও রাখা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসুচী। উত্তরবঙ্গের একাধিক জেলায় রোড শো করবেন রাহুল গান্ধী। লোকসভা ভোটের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছে সব দল। আলিমুদ্দিন সূত্রে খবর, বাংলায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় যোগ দিতে পারে বামেরা।



আরও পড়ুন : উত্তরবঙ্গে ফ্যাক্টর রাজবংশী ভোট, কোচবিহার থেকে কী বার্তা দেবেন মমতা?
ইতিমধ্যেই মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে ন্যায় যাত্রায় থাকতে চলেছেন বামেরা। কংগ্রেসের আবেদনে সাড়া দিয়েছেন বাম শীর্ষ নেতৃত্ব। তবে তারা নজরে রেখেছেন তৃণমূল কী করে? রবিবার সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ উত্তর দিনাজপুরে পৌঁছন রাহুল গান্ধী।



আগামী ৩১ জানুয়ারি রাহুল গান্ধীর যাত্রা মালদহে আসার কথা। সেখানে উপস্থিত থাকবেন শতরূপ ঘোষ। ১ লা ফেব্রুয়ারি যাত্রা পৌঁছবে মুর্শিদাবাদে। সেখানে উপস্থিত থাকবেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। অতঃপর ২ রা ফেব্রুয়ারি বীরভূমে যাওয়ার কথা যাত্রার। সেখানে উপস্থিত থাকতে পারে সুজন চক্রবর্তী।

তৃণমূল ইন্ডিয়া জোট থেকে সরতেই বাংলায় রাহুলের পাশে বামেরা
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক কংগ্রেস ও তৃণমূল। তবে কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বাংলায় একাই লড়বে তৃণমূল। এর মধ্যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,”জোটের শরিক হিসেবে সৌজন্যের খাতিরেও তো জানাতে পারত, দিদি আপনার রাজ্যে যাচ্ছি।” উল্লেখ্য, রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মাঝেই উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসুচী ও সরকারি পরিসেবা প্রদান করা হবে।







