নজরবন্দি ব্যুরোঃ ছাত্র যুবর বাইক মিছিলে কাঁপল শালবনি থেকে তিলোত্তমা! এত বাম ছিল কোথায়? প্রশ্ন তুলেদিল বাম ছাত্র যুব দের বাইক মিছিল। আজ নরেন্দ্র মোদির সমাবেশের দিন যখন মিডিয়ার লাইমলাইট হলদিয়াতে সীমা বদ্ধ তখন শাসক কে আশঙ্কায় ফেলেদেওয়ার মত বাইক মিছিল করল ব্বামেদের যুব এবং ছাত্র সংগঠনগুলি। আগামী ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে বামেদের ১০টি ছাত্র এবং যুব সংগঠন।
আরও পড়ুনঃ শুভেন্দুর বাম স্ততি থমকালো মোদির শঙ্কায়! ৭ শতাংশ কে এত ভয়? খোঁচা সুজনের।
কর্মসংস্থানের দাবি, দুর্নীতির প্রতিবাদেই তাঁদের নবান্ন অভিযান বলছেন বাম ছাত্র-যুবরা। ১১ ফেব্রুয়ারি তারা নবান্ন অভিযান করবে। এসএফআই (SFI), ডিওয়াইএফআই (DYFI)-সহ মোট দশটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এই কর্মসূচিতে অংশ নেবে। ওইদিন তৃণমূল সরকারকে ‘রিলিজ অর্ডার’ দিতে যাবে বাম ছাত্র-যুবরা। পুলিশ প্রশাসন হামলা চালালে কড়া মোকাবিলা করা হবে। প্রতিরোধের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ছাত্র যুবদের পক্ষ থেকে।
এসএফআই, ডিওয়াইএফআই সহ বাম ছাত্র-যুবদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রশ্নে, মানুষের জীবিকার জন্য, রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য তৃণমূল এবং বিজেপি দুই শক্তিকেই হারাতে হবে। রাজ্যে না হয়েছে শিল্প, না গড়ে উঠেছে কলকারখানা, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান- সব জায়গাতেই ব্যর্থ তৃণমূল সরকার। এই সরকার সবেতেই ব্যর্থ তৃণমূল সরকার। তৃণমূল এবং বিজিপি- একে অপরের লোক দেখানো বিরোধিতা করছে। তাই ২০২১ সালের নির্বাচনে দুজনকেই পরাজিত করতে হবে।
ছাত্র যুবর বাইক মিছিলে কাঁপল শালবনি থেকে তিলোত্তমা! ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের বক্তব্য, নবান্ন অভিযান কিছু দাবি-দাওয়ার ভিত্তিতে নয়, আমরা চাই সরকার বদল। সরকার বদলের স্লোগান তুলে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য নবান্ন অভিযান উপলক্ষে বাম ছাত্র যুবদের সমাবেশ হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই সভাগুলির ভিড় দেখলেই বোঝা যাচ্ছে নব প্রজন্ম কিছুটা ঝুঁকছে বামে। এখন দেখার এই ভিড় ভোটে প্রতিফলিত হয় কিনা।



